কলকাতা লিগের আগে বড় চমক দিন মহামেডান স্পোটিং
কয়েক দিন আগেই বিশ্বজিত ভট্টাচার্যের পরিবর্তে মহামেডান স্পোটিংয়ের দায়িত্ব নিয়েছিলেন মৃদুল ব্যানার্জীকে। কিন্তু তিন ম্যাচ কাটতে না কাটতেই মহামেডান স্পোটিংকে বিদায় জানান তিনি।
কয়েক দিন আগেই বিশ্বজিত ভট্টাচার্যের পরিবর্তে মহামেডান স্পোটিংয়ের দায়িত্ব নিয়েছিলেন মৃদুল ব্যানার্জীকে। কিন্তু তিন ম্যাচ কাটতে না কাটতেই মহামেডান স্পোটিংকে বিদায় জানান তিনি।

হঠাত করে নতুন কোচ বিদায় জানানোয় ফাঁপোড়ে পড়ে যান মহামেডান কর্মকর্তারা। সামনেই কলকাতা লিগ তার আগে কোচ ঠিক করতে নিজেদের মধ্যে দফায় দফায় বৈঠক সাড়েন মহম্মদ কামারুদ্দিন-ইস্তিয়াক আহমেদরা। কোচ হওয়ার দৌড়ে নাম উঠে আসে ফুজা তোপের। অবশেষে আসন্ন কলকাতা লিগের জন্য ময়দানের পোড় খাওয়া কোচ রঘু নন্দীকে টিডি হিসেবে সই করাল শতাব্দী প্রাচীন ক্লাবটি। এর আগে সার্দান সমিতি, এরিয়ান সহ বহু ক্লাবের কোচের ভূমিকায় দেখা গিয়েছে রঘুকে।
প্রথমে রঘু নন্দীকে কোচ হিসেবেই সই করাতে চেয়েছিল মহামেডান। কিন্তু আইএফএ-এর নতুন নিয়ম অনুযায়ী কলকাতা লিগে প্রিমিয়ির 'এ'-তে কোচিং করাতে গেলে এএফসি 'সি' লাইসেন্স বাধ্যতামূলক। কিন্তু রঘু নন্দীর সি লাইসেন্স না থাকায় তাকে টিডি হিসেবে সই করাল মহামেডান।

মহামেডানের চুক্তিপত্রে সই করার পর রঘু নন্দীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'ভারতীয় ফুটবলের অন্যতম স্তম্ভ মহামেডান স্পোটিং। এই ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। ২৬ বছর ছোট ক্লাবকে কোচিং করানোর পর এই প্রথম বড় ক্লাবের ডাক পেলাম। টিডি হিসেবে দায়িত্ব নিয়েছি দলের। এটা আমার কাছে নতুন চ্যালেঞ্জ। আশা করি মহামেডানের পুরনো সম্মান ফিরিয়ে আনতে পারব।'












Click it and Unblock the Notifications