মানস ভট্টাচার্যকে সম্মান জানাল মহামেডন

ভারতীয় ফুটবলের প্রতি তাঁর অবদানের কথা মাথায় রেখে মানস ভট্টাচার্যকে সম্মানিত করল মহামেডন।

সংবর্ধিত হলেন ভারতীয় ফুটবল ইতিহাসের অন্যতম বর্ণময় চরিত্র মানস ভট্টাচার্য। ভারতীয় ফুটবলের প্রতি তাঁর অবদানের কথা মাথায় রেখে শুক্রবার শান-ই মহমেডান সম্মান দেওয়া হল মানস ভট্টাচার্যকে।

মানস ভট্টাচার্যকে সম্মান জানাল মহামেডন

জীবনকৃতি পুরস্কার হিসেবে শান-ই মহমেডান পুরস্কার দেওয়া হয় কলকাতার তৃতীয় প্রধান মহামেডনের তরফ থেকে।

মহমেডানের কাছ থেকে এই সম্মান পেয়ে নিজেও উচ্ছ্বসিত প্রাক্তন এই ফুটবলার। তিনি বলেন, 'মহমেডানের তরফ থেকে এই পুরস্কার পেয়ে আমি সম্মানিত। আমি কখনই ভাবিনি এই পুরস্কার আমি পাব। শুধুমাত্র আমার আন্তরীক প্রচেষ্টাই আজ আমাকে এই জায়গা নিয়ে আসেনি, আ্মার সিনিয়র এবং সহ-ফুটবলারদের থেকে অনুপ্রেরণা না পেলে আমি আজ হয়তো এতটা সম্মান পাওয়ার যোগ্য হতাম না। আমাকে এই জায়গায় পৌছতে সাহায্য করার জন্য আমি সকলের কাছে কৃতিজ্ঞ।'

এদিন পুরস্কারে সঙ্গে পুরস্কার মূল্য হিসেবে এক লক্ষ টাকা তুলে দেওয়া হয় মানস ভট্টাচার্যের হাতে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম এবং পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক দীপেন্দু বিশ্বাস এবং টেনিস কিংবদন্তি আখতার আলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+