Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mohammedan SC: ইনভেস্টর নিয়ে বিকল্প ভাবনা শুরু মহমেডানের, জেনে নিন আই লিগ জয়ীদের সেলিব্রেশনের রূপরেখা

আই লিগের পথ বেয়েই আইএসএলের মঞ্চে প্রবেশ করেছে শতাব্দী প্রাচীন মহমেডান স্পোর্টিং ক্লাব। শনিবার স্বপ্নপূরণ হয় মহমেডান সমর্থকদের। আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার শিলংয়ের মাঠে শিলং লাজং এফসিকে ২-১ গোলে হারিয়ে আই লিগ জিতল সাদা-কালো শিবির। একই সঙ্গে নিশ্চিত করল পরের মরসুমে আইএসএল খেলাও। কিন্তু মাঠে সাফল্যের দিনে মাঠের বাইরে কিছুটা অন্ধকার মহমেডানের।

আগামী মরশুমে আইএসএল খেলবে মহমেডান। এরজন্য টিমের বাজেট এক ধাক্কায় বাড়াতে হবে কয়েক গুণ, এরজন্য প্রয়োজন মোটা অঙ্কের বিনিয়োগকারী সংস্থা। কিন্তু সাফল্যের দিনে্ই বেপাত্তা লুলু গ্রুপ! মহমেডান স্পোর্টিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধছে না দুবাইয়ের বহুজাতিক সংস্থা। মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরে গিয়েছিলেন মহমেডান সচিব ইস্তিয়াক আহমেদ রাজু। সেখানেই ঠিক হয়েছিল আইএসএলে খেললে মহমেডানকে ইনভেস্ট করবে লুলু গ্রুপ।

কিন্তু এই আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার দিনেলই এল দুঃসংবাদ, লুলু গ্রুপ ইনভেস্টর হতে রাজী নয় সাদা কালো ব্রিগেডের। তড়িঘড়ি নতুন বিনিয়োগকারী জোগাড় করতে হবে মহমেডান কর্তাদের। এই পরিস্থিতিতে বিকল্প ভাবনাও শুরু করে দিয়েছেন কর্তারা। আপাতত বর্তমান বিনিয়োগকারী সংস্থা বাঙ্কারহিলকে সামনে রেখেই কাজ চালালোর পরিকল্পনা নিয়েছেন কর্তারা।

রবিবার ওয়ান ইন্ডিয়াকে মহমেডান সচিব রাজু আহমেদ বলেন, ' লুলু গ্ৰুপ আমাদের ইনভেস্টর হবে না। আমাদের বর্তমান ইনভেস্টর রয়েছে ব্যাঙ্কারহিল। তাদের সঙ্গে আজ দল ফেরার পর ক্লাবে আলোচনায় বসা হবে। ওদের সঙ্গে ৮ বছরের চুক্তি আছে। ফলে ওরা যদিও বিনিয়োগ করতে পারে ভালো। না হলে ওরা যদিও কারোর সঙ্গে জোট বেধে দল চালায় সেটাও কথা বলা হবে।'

ঐতিহ্যে, আড়ম্বরে, কৌলিন্যে মোহনবাগান-ইস্টবেঙ্গলের মতোই একসময়ে গর্বের দুনিয়ার বাসিন্দা ছিল মহামেডান স্পোর্টিং। স্বাধীনতার আগে টানা পাঁচবার কলকাতা লিগ জয়, বিদেশের মাটিতে প্ৰথম ভারতীয় দল হিসেবে ট্রফি জয় সবই আছে রেড রোডের ধারের ক্লাবে। এবার ঐতিহ্যের মহমেডানে শোভা পাবে আই লিগ ট্রফিও।

পরের মরশুমে মহামেডানের গন্তব্য আইএসএল। তবে তার আগে আর একটি ছোট্ট বাধা রয়েছে। ইস্টবেঙ্গল-মোহনবাগানের সঙ্গে আইএসএল খেলতে হলে মহামেডানকে ক্লাব লাইসেন্সিং প্রিমিয়ার-১ যে শর্তাবলী রয়েছে, তা পূরণ করতে হবে।

I League: মহমেডান আই লিগ চ্যাম্পিয়ন, আইএসএলের আগামী সংস্করণেই ময়দানের তিন প্রধান
আনন্দে মেতে মহমেডান শিবির। এক দিকে যেমন টিমে উত্সব চলছে। তেমনই কলকাতায় ক্লাব তাঁবুতে সমর্থকরাও উচ্ছ্বাসে মেতে। রবিবার সন্ধ্যা ৭টায় কলকাতা বিমানবন্দরে নামবে মহমেডান দল। বিমানবন্দর থেকে সদস্য সমর্থকদের জনপ্লাবনে ভেসে রেড রোডে ক্লাব তাঁবুতে আসবে গোটা দল, আজ হবে প্রথম পর্বের সেলিব্রেশন। কর্তাদের পরিকল্পনা আগামী ১৫ এপ্রিল ক্লাবে দলকে মেগা সংবর্ধনা দেওয়ার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+