কবে থেকে দ্বিতীয় ডিভিশন আই লিগে প্রস্তুতির অনুমতি পেল মহামেডান
কবে থেকে দ্বিতীয় ডিভিশন আই লিগে প্রস্তুতির অনুমতি পেল মহামেডান
এবছর কলকাতা বসতে চলেছে দ্বিতীয় ডিভিশন আই লিগ। সরকারি ভাবে ঘোষণা না হলেও এর আগে স্থির করা হয়েছে, করোনা থেকে বাঁচাতে যাতায়াত এড়িয়ে চলতে একটি শহরে প্রিমিয়ার ডিভিশনের আই লিগের ম্যাচ খেলা হবে। সম্ভবত কলকাতাতেই প্রিমিয়ার ডিভিশন হতে চলেছে। তার আগেই দ্বিতীয় ডিভিশন আই লিগও কলকাতাতেই হতে চলছে। সেপ্টেম্বরে লিগ শুরু, তাই অগাস্টের প্রথম সপ্তাহ থেকে প্রস্তুতি করতে চেয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রীকে আবেদন করেছিল মহামেডান। আলোচনার পর এবার অনুমতি মিলল।

করোনা আবহে প্রস্তুতি শুরুর অনুরোধে আপত্তি ও জলঘোলা
করোনা আবহে অনুশীলন শুরু করা ঝুঁকিপূর্ণ জানিয়ে এর আগে স্পোর্টস কাউন্সিলিংয়ের সভায় সদস্যরা প্রতিনিধিরা মহামেডানে অনুশীলন শুরুর অনুরোধে আপত্তি জানিয়েছিল। সেই নিয়ে ময়দানে কম জলঘোলা হয়নি।

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে মেহামেডানের বৈঠক
এরপর ক্রীড়ামন্ত্রীর অরূপ বিশ্বাসের সঙ্গে মহামেডান ক্লাবের কর্তারা বৈঠক করেন। বৈঠকে কলকাতা থেকে দ্বিতীয় ডিভিশন আই লিগে খেলা ভবানীপুর ক্লাবের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বৈঠকে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়ও উপস্থিত থাকেন।

স্বাস্থ্যবিধি মেনে অনুশীলন শুরুর অনুমতি
দীর্ঘ মিটিংয়ের পর রাজ্যের ক্রীড়াদপ্তর মহামেডান ক্লাবকে স্বাস্থ্যবিধি মেনে অনুশীলন করার অনুমতি দিয়েছে। ৫ অগাস্ট থেকে মহমেডান ফুটবলাররা জিম শুরু করবেন।

মহামেডান তাঁবুতে স্যানিটাইজিং মেশিন
ময়দানের প্রথম ক্লাব হিসিবে ইতিমধ্যে মহামেডান, ক্লাব তাঁবুতে জীবাণুনাশক স্যানিটাইজিং মেশিন বসিয়েছে। এবার সেপ্টেম্বরের মাঝামাঝি সময় দ্বিতীয় ডিভিশন আই লিগে বল গড়ানোর অপেক্ষায় সাদা-কালো ব্রিগেড। ১০ দিনের প্রস্তুতি সেরে মাঠে নামতে পারে মহামেডান।












Click it and Unblock the Notifications