নেই সুলতান দা, নিঃশব্দ মহমেডান স্পোর্টিং ক্লাব

দীর্ঘদিন সাদাকালো শিবিরের প্রেসিডেন্ট ছিলেন সুলতান আহমেদ। আজ তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা মহমেডান। 

সুলতান আহমেদ। একটা শুধু নাম নয়। তার চেয়েও অনেক বড় কিছু। মহমেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে যুক্ত এই ব্যক্তিত্ব একটা বড় ছাতার মত। কিন্তু মাত্র ৬৪ বছর বয়সে নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার সকালে মৃত্যু হল এই মহীরুহের।

১৯৫৩ সালের ৬ জুন জন্মগ্রহণ করেছিলেন সুলতান আহমেদ। ছোটবেলা থেকেই খেলাধুলোর প্রতি টান ছিল তাঁর। মাঠ করছেন অনেকদিন থেকে। মহমেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গেও দীর্ঘ সময় ধরে যুক্ত ছিলেন সুলতান আহমেদ। তাঁর আকস্মিক প্রয়াণে ময়দানে নেমে আসে শোকের ছায়া।

নেই সুলতান দা, নিঃশব্দ মহমেডান স্পোর্টিং ক্লাব

আসলে ক্লাবটাকে নিজের সন্তানের মতই যত্নে লালন করতেন সুলতান আহমেদ। একটা সময় মহমেডান ক্লাবের সচিব ছিলেন। কিন্তু একসময় অন্তর্বতীকালীন মন্ত্রী হওয়ার সময় থেকে ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

দীর্ঘদিন ধরেই ক্লাবের কোনও স্পনসর ছিল না। সেই সময় সুলতান আহমেদই ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন জায়গা থেকে টাকা যোগাড় করতেন আর দল চালানোর ব্যবস্থা করতেন। তাই পরিবারে পিতা চলে গেলে যেরকম অবস্থা হয় সুলতান আহমেদের মৃত্যুতে এই মুহূর্তে ক্লাবের অবস্থাও এখন সেরকম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+