মহমেডান স্পোর্টিংয়ের বড় জয়, দুঃখ ভুলিয়ে দিল সাদাকালো শিবির
কলকাতা লিগে জয়ে ফিরল মহমেডান
হারের ধাক্কা কাটিয়ে জয়ের ছন্দে মহমেডান স্পোর্টিং। প্রথম ম্যাচে বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা হেরে গিয়েছিল পাঠচক্রের কাছে। তারপরই রেগে আগুন হয়ে গিয়েছিলেন সাদা-কালো সমর্থকরা। আর বৃহস্পতিবার ৫-১ গোলে জিতল সাদাকালো শিবির।
কিন্তু বৃহস্পতিবারের ম্যাচেই ঘুরে দাঁড়াল মহমেডান এসসি। বারাসত স্টেডিয়ামে ম্যাচ শুরুর ৭ মিনিটের মধ্যেই গোল করে মহমেডানকে এগিয়ে দিয়েছিলেন শেখ ফৈয়াজ।

বারবার আক্রমণ করে টালিগঞ্জ অগ্রগামীকে রক্ষণকে ছিন্নভিন্ন করে দিচ্ছিল সাদাকালো শিবির। গোলের ব্যবধান আরও বাড়ত যদি জিতেন মূর্মু ,দীপান্দারা সুযোগ নষ্ট না করতেন। তাই প্রথমার্ধের খেলা শেষ হয় ১-০ গোলেই।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোল । প্রথমার্ধের সুযোগ নষ্টের পর ৪৭ মিনিটে আর কোনও ভুল করেননি জিতেন মূর্মূ। এর কিছুক্ষণের মধ্যেই ৩-০ করেন দীপেন্দু দুয়ারি। ৮৩ মিনিটে ৪-০ করেন জিতেন মূর্মূ। এর পরই ব্যবধান কমায় টালিগঞ্জ। অতিরিক্ত সময়ে পরিবর্ত হিসেবে নেমে ৫-১ করেন দেবাশিস প্রধান। জোড়া গোল করে ম্যাচের সেরা হয়েছেন জিতেন মূর্মূ।












Click it and Unblock the Notifications