সেরা মহম্মদ সালাহ, পিছনে পড়ে গেলেন বেল, রোনাল্ডো ও মেসি
গ্যারেথ বেল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে লিওনেল মেসি- কেউই পারলেন না। সকলের চোখের সামনে বাজিমাত করলেন মহম্মদ সালাহ।
গ্যারেথ বেল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে লিওনেল মেসি- কেউই পারলেন না। সকলের চোখের সামনে বাজিমাত করলেন মহম্মদ সালাহ। বিশ্ব ফুটবলের সব হেভিওয়েটদের পিছনে ফেলেই ২০১৮-র পুসকাল সম্মান জিতে নিলেন মিশরের এই ফুটবলার।
লিভারপুলের হয়ে যে অসামান্য ফুটবল তিনি গত মরসুমে উপহার দিয়েছে তাতে ফুটবলপ্রেমীদের নজর কেড়ে নিয়েছেন সালাহ। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এখনও সকলের চোখে লেগে রয়েছে রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেলের ওভারহেড কিক-এর গোল। কিন্তু, মহম্মদ সালাহ যেভাবে একার কাঁধে লিভারপুল দলকে টেনেছেন তাতে পুসকাস সম্মানের জন্য তাঁর থেকে আর অন্য কেউ প্রাপক হতে পারেন না বলে মনে করেছেন বিচারকরা।
মূলত প্রিমিয়ার লিগে এভারটন-এর বিরুদ্ধে সালাহ-এর অনবদ্য ফুটবলের স্মৃতিটা এখনও সকলের কাছে টাটকা। যে অসাধারণ ফুটবল সালাহ সেদিন খেলেছিলেন তাতে তিনি পাকাপাকিভাবে রোনাল্ডো, মেসি-দের পাশে চলে আসেন। পুসকাস সম্মানে সম্মানিত সালাহ-কে শুভেচ্ছা জানিয়েছে তাঁর ক্লাব লিভারপুল। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে একটি ভিডিও।
"It was one of the best moments in my life so far."
🇪🇬@MoSalah on going to the #WorldCup with @Pharaohs #Salah #TheBest #FIFAFootballAwards pic.twitter.com/lV3cQo4LWh
— #TheBest (@FIFAcom) September 24, 2018
Click it and Unblock the Notifications