বিশ্ব ফুটবলে ফের করোনার থাবা! এবার আক্রান্ত লিভারপুলের সালাহ, আইসোলেশনে ঠাঁই

বিশ্ব ফুটবলে ফের করোনার থাবা! এবার আক্রান্ত লিভারপুলের সালাহ, আইসোলেশনে ঠাঁই

বিশ্ব ফুটবলে ফের করোনা ভাইরাসের থাবা। ফের কেঁপে উঠল ইংলিশ প্রিমিয়ার লিগ। লিভারপুলের তারকা স্ট্রাইকার মহম্মদ সালাহের কোভিড-১৯ টেস্ট পজিটিভ এসেছে বলে খবর। নিয়ম মেনে আপাতত আইসোলেশনে রয়েছেন ফুটবলার। বিচ্ছিন্ন হয়েছেন ফুটবল দুনিয়া, দল এবং পরিবার থেকে।

বিশ্ব ফুটবলে ফের করোনার থাবা! এবার আক্রান্ত লিভারপুলের সালাহ, আইসোলেশনে ঠাঁই

চলতি প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত আটটি গোল এসেছে লিভারপুলের স্ট্রাইকার মহম্মদ সালাহের বুট থেকে। টুর্নামেন্টে এখনও পর্যন্ত তিনিই সর্বাধিক গোলদাতা। প্রিমিয়ার লিগের গত মরশুমে ক্লাবকে চ্যাম্পিয়ন করানোর ক্ষেত্রেও বড় ভূমিকা ছিল মিশরীয় স্ট্রাইকারের। এবারও তিনি লিভারপুলকে সেই উচ্চতায় নিয়ে যাবেন বলে আশা ফুটবল প্রেমীদের। সেই স্বপ্নের তাল কাটল সালাহের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর।

দেশ মিশরের হয়ে আফ্রিকা নেশন কাপের যোগ্যতা অর্জন পর্বে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন মহম্মদ সালাহ। শনিবার টোগের বিরুদ্ধে খেলতে নামার কথা ছিল লিভারপুল স্ট্রাইকারের। ম্যাচে নামার আগে দলের অন্যান্য ফুটবলারদের সঙ্গে কোভিড-১৯ টেস্ট করিয়েছিলেন মিশরের সালাহ। তাঁর সেই রিপোর্ট পজিটিভ এসেছে বলে মিশর ফুটবল সংস্থার তরফে জানানো হয়েছে। সালাহ-কে সঙ্গে সঙ্গে দল থেকে আলাদা করে অন্য স্থানে রাখা হয়েছে বলে খবর।

তবে করোনা ভাইরাসে আক্রান্ত মহম্মদ সালাহের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। বলা হয়েছে যে চিকিৎসকের পরামর্শ মতোই সময় কাটাচ্ছেন তারকা ফুটবলার। সালহা-র রিপোর্ট পজিটিভ আসায় মিশর ফুটবল দলের অন্যান্য সদস্যদের আরও একবার করে করোনা ভাইরাস টেস্ট করানো হয়েছে। তার ফল কী আসে, সেদিকে তাকিয়ে রয়েছেন সে দেশের ফুটবল প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+