Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Premier League: কামব্যাক ম্যাচে গোল করে স্বস্তি দিলেন সালাহ, ব্রেন্টফোর্ডকে উড়িয়ে শীর্ষেই লিভারপুল

Premier League: প্রিমিয়ার লিগে দাপট অব্যাহত লিভারপুলের। ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে তারা বড় জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান বজায় রাখল।

লিভারপুল এদিন ব্রেন্টফোর্ডকে চূর্ণ করল ৪-১ গোলে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য, কামব্যাক ম্যাচে অ্যাসিস্টের পাশাপাশি মো সালাহর গোলে ফেরা।

Premier League: কামব্যাক ম্যাচে গোল করে স্বস্তি দিলেন সালাহ
PA Wire
Premier League: কামব্যাক ম্যাচে গোল করে স্বস্তি দিলেন সালাহ

৩৫ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন ডারউইন নুনিতেস। বিরতিতে খেলার ফল ছিল লিভারপুলের পক্ষে ১-০। পরিবর্ত হিসেবে নামা সালাহর অ্যাসিস্টে ৫৫ মিনিটে ব্যবধান বাড়ান আলেক্সিস ম্যাক আলিস্তের। এরপর ৬৮ মিনিটে লিভারপুলের তৃতীয় গোলটি করেন সালাহ।

৭৫ মিনিটে ইভান টোনি ব্রেন্টফোর্ডের একমাত্র গোলটি করেন। যদিও লিভারপুলের ৪-১ ব্যবধানে জয় সুনিশ্চিত হয় কডি গাকপোর করা গোলে। এই জয়ের ফলে ২৫ ম্যাচে লিভারপুলের পয়েন্ট হলো ৫৭। এই প্রতিবেদন লেখার সময় আর্সেনাল ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অ্যাস্টন ভিল্লার চেয়ে। তারা জিতলে ২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট হবে।

আফ্রিকা কাপ অব নেশনসে মিশরের হয়ে খেলতে নেমে সালাহ হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। তারপর থেকে মাঠের বাইরেই ছিলেন। চোট সারিয়ে দলে ফিরে আজ ফের য়ুর্গেন ক্লপের দলকে ভরসা দিলেন সালাহ। প্রথমার্ধে অবশ্য বেশ ভালোই লড়াই চালাল ব্রেন্টফোর্ড। কিন্তু দ্বিতীয়ার্ধে দাপট ছিল লিভারপুলেরই।

প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় এই সপ্তাহেও শীর্ষস্থান ধরে রাখছে লিভারপুল। আর্সেনাল রয়েছে দ্বিতীয় স্থানে। ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট রয়েছে ম্যানচেস্টার সিটির। পরের ম্যাচ জিতলে তারা দ্বিতীয় স্থানে উঠে এসে লিভারপুলের উপর চাপ বাড়াতে পারবে। অ্যাস্টন ভিল্লা রয়েছে চারে, পাঁচে টটেনহ্যাম হটস্পার। ষষ্ঠ স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+