হেরেও ম্যাচের সেরা ফুটবলপ্রেমীদের মন জিতে নেওয়া মহম্মদ এলশেনাউয়ি
মিশর হারলেও তাদের গোলরক্ষককে ম্যাচের সেরা বাছা হয়েছে।
দুরন্ত লড়াই করেও হারতে হয়েছে মিশরকে। গোলদূর্গের নীচে প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকা মহম্মদ এলশেনাউয়িকেও হার মানতে হয়েছে শেষ পর্যন্ত। তবে, হারলেও গোটা ম্যাচে মিশর এদিন যে ফুটবলের নমুনা রাখল তা দীর্ঘ দিন মনে থাকবে বিশ্বের ফুটবল প্রেমীদের।

শুধু ডিফেন্স বা অ্যাটাকেই নয়, প্রতিটি বিভাগেই এদিন দুরন্ত ফুটবল খেলে মিশর। তবে, যে পজিশনটা বিশেষ করে উল্লেখ্য তা হল গোলকিপিং। মিশরের ২৯ বছর বয়সী গোলরক্ষক থাকা মহম্মদ এলশেনাউয়ি এদিন প্রায় রুখে দিয়েছিলেন উরুগুয়েকে। কিন্তু ফুটবলে যে শুধু ভাল খেললেই হয় না, প্রয়োজন হয়ে ভাগ্যেরও, সেটা প্রমাণ হয়ে ম্যাচের একেবারে অন্তিম পর্যায়। আপাত নিরীহ একটি ফ্রি কিক থেকে গোল করে যান উরুগুয়ের হোসে গিমিনেজ।
ম্যাচ হারতে হলেও মহম্মদ এলশেনাউয়ি-এর খেলা মন জিতে নিয়েছে সকলের। এই ম্যাচে একমাত্র গোলটি হজম করতে হলেও ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন তিনি। গোটা ম্যাচে চারটি নিশ্চিত গোল সেভ করেন তিনি। পাশাপাশি বহুবার বক্স ছেড়ে বেরিয়েও নিশ্চিত পতন আটকান তিনি। মূলত তাঁর কারণেই ভাল খেলেও গোলের মুখ দেখতে পাননি কাভানি।












Click it and Unblock the Notifications