টিকিটের চাহিদা বাড়ছে পাল্লা দিয়ে, মেসির এক ঘোষণাতেই রাতারাতি জনপ্রিয়তার গ্রাফ উর্ধ্বমুখী এমএলএসের

রোনাল্ডোর আগমনে প্রচারের আলোয় এসেছে সৌদি ফুটবল লিগ। এবার মেসি মায়ামি যোগদানের ঘোষণাতেই মেজর লিগ সকারের জনপ্রিয়তার পাল্লা বহু গুণ বেড়ে গিয়েছে। মেসির আগমনে গ্ল্যামার অনেকটাই বাড়বে মার্কিন মুলুকের ফুটবল ‌লিগের। আমেরিকান লিগ সম্প্রচারের ক্ষেত্রে হয়তো বিশ্বের আরও বেশি দেখা যাবে। আরও বেশি স্পনসরদের আগমন ঘটবে। সব মিলিয়ে মেসি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবলের মধ্যমণি।

আগামী ৩০ জুন পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে মেসির। তারপরই ইন্টার মায়ামিতে যোগ দেবেন আর্জেন্টাইন অধিনায়ক। সবকিছু ঠিক থাকলে মায়ামির হয়ে মেসির প্রথম ম্যাচ খেলার কথা ২১ জুলাই।

১

আর্জেন্টাইন তারকার এই এক ঘোষণাতেই মায়ামির হয়ে তাঁর সম্ভাব্য অভিষেক ম্যাচের টিকিটের দাম বেড়েছে ১৪০০ গুণ বেশি অর্থে। অগাস্ট মাসে মায়ামির সব ম্যাচে টিকিটের দাম বহু গুণ বেড়ে গিয়েছে। এক-একটি টিকিট বিক্রি হচ্ছে ৩০০ ডলারে (ভারতীয় মুদ্রায় ২৪,৮০০ টাকা)। আগামী ২৬ অগাস্ট নিউ ইয়র্ক রেড বুলসের বিরুদ্ধে খেলবে মায়ামি। গ্যালারিতে বসে মেসির খেলা দেখতে চাইলে খরচ করতে হবে ২০০০ ডলার (ভারতীয় মুদ্রায়১ লক্ষ ৬৫ হাজার টাকা)। সাধারণত সেই ম্যাচে টিকিটের দাম শুরু হয় ২০ ডলার (ভারতীয় মুদ্রায় ১৭০০ টাকা) থেকে।

২

এখানেই আশার আলো দেখছেন মেজর লিগ সকার কর্তৃপক্ষ।মেসি খেললে গ্যালারিতে যেমন ভিড় উপচে পড়বে তেমনই টিভিতে টিআরপিও বাড়বে। এরফলে এই লিগের মার্কেট শেয়ারও বাড়বে। শুধু মেসি নন, এই লিগে খেলে গিয়েছেন বহু ফুটবল মহারথী। ১৯৭৫ সালে ৩৫ বছর বয়সে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস ছেড়ে পেলে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সই করেন নিউইয়র্কের ক্লাব কসমসে।

পেলের উপস্থিতি যুক্তরাষ্ট্রে ফুটবলকে দারুণ জনপ্রিয় করে তোলে। একটা সময় যুক্তরাষ্ট্রে ফুটবল খেলা কেউই দেখতেন না। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটা পছন্দই করতেন না আমেরিকানরা। পেলে কসমসে সই করার পর বিষয়টি আমূল পাল্টে যায়।মেজর লিগ সকারে খেলেছেন ববি মুর, জর্জ বেস্টও। ডেভিড বেকহাম, থিয়েরি অঁরি, গ্যারেথ বেল, ডেভিড ভিয়া, দিদিয়ের দ্রগবা, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, বাস্তিয়ান শোয়েনস্টাইগার, জ্লাতান ইব্রাহিমোভিচ, ওয়েইন রুনি, কাকা প্রমুখ।

৩

মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশনের প্রাক্তন সভাপতি সুনীল গুলাতি বলেছেন, 'মেসি এই সময়ের সেরা ফুটবলার। দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন। তাঁর বিশ্বব্যাপী জনপ্রিয়তা রয়েছে। মেসি মেজর লিগ সকারে যোগ দেওয়ায় এই লিগের জনপ্রিয়তা বাড়বে অনেকটাই।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+