চেঞ্চোর পরিবর্তন পেয়ে গেলো মিনার্ভা, সই করাল তারকা স্ট্রাইকারকে

চেঞ্চোকে ধরে না রাখতে পারার আফশোস আর বেশি দিন বয়ে বেড়াতে হল না মিনার্ভাকে। আসন্ন মরসুমের জন্য অস্ট্রেলিয়ার ক্লাব সিডনি অলিম্পিক এফসি-এর জাপানী স্ট্রাইকার ইউ কুবোকিকে সই করাল মিনার্ভা পঞ্জাব।

চেঞ্চোকে ধরে না রাখতে পারার আফশোস আর বেশি দিন বয়ে বেড়াতে হল না মিনার্ভাকে। আসন্ন মরসুমের জন্য অস্ট্রেলিয়ার ক্লাব সিডনি অলিম্পিক এফসি-এর জাপানী স্ট্রাইকার ইউ কুবোকিকে সই করাল মিনার্ভা পঞ্জাব। গত মরসুমে সিডনি অলিম্পিকের হয়ে দুরন্ত ফুটবল খেলেন কুবোকি। ২২ ম্যাচে ১১টি গোল করেন তিনি।

চেঞ্চোর পরিবর্তন পেয়ে গেলো মিনার্ভা, সই করাল তারকা স্ট্রাইকারকে

শুধু বক্স স্ট্রাইকার হিসেবেই নয়, অ্যাটাকিং মিডফিল্ডার বা দ্বিতীয় স্ট্রাইকারের ভূমিকাতেও খেলতে পারেন তিনি।

সিডনি অলিম্পিকে যোগ দেওয়ার আগে থাইল্যান্ডের ছামছুড়ি ইউনাইটেড, নাখোন প্যাথোম ইউনাইটেড, চাচোয়েংসাও এফসি, আয়ুত্যায়া ইউনাইটেড এবং সামুথ সাখোন এফসি-এর মতো দলে খেলেছেন কুবোকি।
গত মরসুমে ভুটানের জাতীয় দলের তারকা চেঞ্চো গ্লিসটেনকে সই করিয়ে, তাক লাগিয়ে দিয়েছিলেন মিনার্ভ পঞ্জাবের মালিক রঞ্জিত বাজাজ। তরুণ এই ফুটবলারের দুরন্ত পারফরম্যান্সের উপর ভর করে গত বছর আই লিগ চ্যাম্পিয়ন হয় মিনার্ভা।

চেঞ্চোর পরিবর্তন পেয়ে গেলো মিনার্ভা, সই করাল তারকা স্ট্রাইকারকে

শুধু চেঞ্চোই নয়, গত বছর মিনার্ভর প্রতিটি বিদেশি ফুটবলারই দুরন্ত ফুটবলের নিদর্শন রাখেন। কিন্তু মরসুম শেষে ধরে রাখা যায়নি চেঞ্চোকে। তাঁকে পাওয়ার জন্য টাকার বস্তা নিয়ে ঝাঁপায় দেশের সেরা ক্লাবগুলি। সকলকে পিছনে ফেলে তাঁকে তুলে নেয় বেঙ্গালুরু এফসি। এখন দেখার মিনার্ভার জার্সি গায়ে মাঠে ফুল ফোটাতে পারেন কি না ইউ কুবোকি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+