EPL: লিভারপুলকে হারিয়ে খেতাবেই চোখ আর্সেনালের, সিটিকে নিয়ে অঙ্ক কষছেন ক্লপ

লিভারপুলকে হারিয়ে ইপিএলের ‌লড়াই জমিয়ে দিয়েছে আর্সেনাল। ইপিএলের শীর্ষ দুই দলের লড়াই খুব একটা হাড্ডাহাড্ডি হল তা বলা যাবে না। এক নম্বরে থাকা লিভারপুলকে সহজেই হারাল আর্সেনাল। ৩-১ গোলে জিতে অলরেডদের সঙ্গে ব্যবধান দুই পয়েন্টে নামিয়ে শিরোপার দৌড়ে ঢুকে পড়ল আর্সেনাল। ম্যাচে জয়ের পরই এবার যে তাঁদের লক্ষ্য ট্রফি তা জানিয়ে দিয়েছেন আর্সেনাল মাইকেল আর্টেটা।

লিগের লড়াইয়ে দ্বিতীয় হারে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে লিভারপুল। ৪৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্সেনাল। দুই দলই খেলেছে ২৩টি করে ম্যাচ। তিন নম্বরে থাকা সিটি ২১ ম্যাচ খেলে ৪৬ পয়েন্টে আছে। ফলে লিভারপুলের পরাজয়ে তিন দলের কাছেই লিগ জয়ের সুযোগ তৈরি করে দিয়েছে।

Arsenal v Liverpool – Premier League – Emirates Stadium
PA Wire
Arsenal v Liverpool – Premier League – Emirates Stadium

লিভারপুলকে হারানোর পর আর্সেনাল কোচ বলেন, 'আমরা এই জয়ে খুশি তবে আত্মতুষ্টির কোনও জায়গা নেই। কারণ আমাদের ধারাবাহিকতা বজায় রাথতে হবে গোটা মরশুম জুড়েই। গত মরশুম থেকেই আমরা শিক্ষা পেয়েছি, ধারাবাহিকতা না খাকলে লম্বা লিগে সাফল্য পাওয়া যায় না।'

একইসঙ্গে আর্সেনাল কোচের বক্তব্য, 'দারুণ একটা ম্যাচ হয়েছে। আমাদের ফুটবলাররা দুরন্ত খেলেছে। সব থেকে উল্লেখযোগ্য হল পরিবেশ। এমন পরিবেশে চলতি মরশুমে আমরা একবারও খেলিনি। এই ম্যাচ জয়ের জন্য আমাদের অন্য উচ্চতায় যেতে হত, আমাদের ফুটবলাররা সেটা করতে সক্ষম হয়েছেন।'

এর পাশাপাশি আর্টেটা আরও বলেন, নিয়ন্ত্রণ সত্যিই আমার পছন্দের একটি শব্দ নয়। আমি আধিপত্য পছন্দ করি এবং দলকে নিয়ন্ত্রণের চেয়ে বেশি শ্বাস নিতে দিই না। আমরা এই ম্যাচে আধিপত্য নিয়েই খেলেছি।'
ইপিএলের লড়াই কী কঠিন হল ? এই প্রসঙ্গে ‌লিভারপু‌ল কোচ জুর্গেন ক্লপ বলেন, ম্যাচ শেষ হওয়ার পর আমি সিটি সম্পর্কে এক সেকেন্ডের জন্যও ভাবিনি।আমাদের আমাদের সম্ভাবনা অনুযায়ী খেলতে হবে এবং গেমগুলির চারপাশে অসুবিধাগুলি মোকাবেলা করতে হবে এবং পিচে আমাদের আত্মার সাথে খেলতে হবে এবং আমরা দেখব এটি কোথায় শেষ হয়।'

একইসঙ্গে তিনি বলেন, সিটির হয়ে দুটি ম্যাচ হাতে থাকায় আমি এখন নার্ভাস নই। আমরা আশা করি তারা সবসময় তাদের খেলায় জিতবে না। কিছুই সত্যিই পরিবর্তন প্রয়োজন। আমরা এখানে জিততে পছন্দ করতাম কিন্তু আমরা যথেষ্ট ভালো খেলতে পারিনি।'

সোমবার ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে গতবারের চ্যাম্পিয়ন সিটি আবারও সক্রিয় হয়ে উঠেছে।এই পয়েন্টের ব্যবধান খুবই অল্প। ফলে এখনও সিটির লিগ জয়ের পুরো সম্ভাবনা আছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+