Mikel Arteta: ক্লপের কোচিং শিক্ষনীয়, লিভারপুল হেডস্যারের থেকে শেখার কথা জানালেন আর্সেনাল কোচ

ইউরোপীয় ফুটবলে অন্যতম সফল কোচ জুর্গেন ক্লপ। লিভারপুলের বর্তমান সময়ের সাফ‌ল্যের অন্যতম কাণ্ডারী বলা হচ্ছে এই ফুটবলর প্রশিক্ষককে। তাঁর কোচিংয়ে ব্যর্থতার অন্ধকার কাটিয়ে ফের সাফল্যের সরণীতে ফিরেছে লিভারপুল। তাঁর কোচিং স্টাইল শুধু সমালোচকদেরই নয় প্রতিপক্ষ দলের কোচদেরও মন জিতে নিয়েছে।

রবিবার রাতে আর্সেনাল ইপিএলে খেলতে নামছে লিভারপুরের বিরুদ্ধে। এই ম্যাচ খেলতে নামার আগে প্রতিপক্ষ দলের কোচ ক্লপের প্রশংসায় পঞ্চমুখ হলেন মাইকেল আর্টেটা। তিনি খোলাখুলি জানিয়েছেন জুর্গেন ক্লপের থেকে তিনি অনেক কিছু শিখেছেন। একইসঙ্গে স্বীকার করে নিয়েছেন যে পরবর্তী পদক্ষেপটি তাঁর ট্রফি সাফল্যকে অনুকরণ করতে হবে।

Arsenal manager Mikel Arteta wants to emulate Jurgen Klopps trophy success
PA Wire
Arsenal manager Mikel Arteta wants to emulate Jurgen Klopps trophy success

মাইকেল আর্টেটা বলেছেন, 'জুর্গেন ক্লপের থেকে আমি অনেক কিছু বিষয় শিখতে পেরেছি, এটা খুব স্পষ্ট তিনি এমন একজন কোচ যিনি ক্লাব জুড়ে নিজের সাফল্যগুলিকে স্থায়ী করে রাখতে সক্ষম হয়েছেন।' ২০১৯ সালে আর্সেনালের দায়িত্ব নেন মাইকেল আর্টেটা ।

আর্সেনাল কোচ বলেন, 'আমার প্রথম উদ্দেশ্য ছিল আমাদের জনগণকে গর্বিত করা। ক্লাবের জন্য গর্বিত, দল নিয়ে গর্বিত এবং আমরা কীভাবে আমাদের ক্লাবের প্রতিনিধিত্ব করি সেটা সমর্থকদের বোঝানো। আমারা উচ্চাকাঙ্ক্ষার সাথে থাকতে পছন্দ করি এবং উপভোগ করি।কিন্তু চাহিদা বড় - এবং বড় হতে হবে। এখন বড় ট্রফি জিততে হবে - এবং ধারাবাহিকভাবে বড় ট্রফি জিততে হবে এবং শীর্ষে থাকতে হবে'

ব্রেন্ডস রজার্স ছাঁটাই হওয়ার পর ২০১৫ সালে লিভারপুলের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন ক্লপ। পরেই লিভারপুলের কোচ হিসাবে গত ৯ বছরে একের পর এক ট্রফি জিতেছেন। ৩০ বছর পর লিভারপুলকে প্রিমিয়ার লিগ জিতিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, লিগ কাপ-সহ সব ট্রফি জিতেছেন।

ISL 2023-24: রেফারিং নিয়ে শুভাশিসের বিস্ফোরণ, বুমোসকে নিয়ে মোহনবাগান এসজি শিবিরে বাড়ছে রহস্য
৯ বছরের সম্পর্ক শেষ হতে চলেছে চলতি মরশুম শেষেই। কোচ জুর্গেন ক্লপ লিভারপুর কোচের দায়িত্ব ছাড়ছেন মরশুম শেষেই। বিদায় বেলায় ইপিএল ট্রফিটা জেতাই লক্ষ্য তাঁর। এখনও পর্যন্ত ২২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে আছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটির থেকে ৫ পয়েন্টে এগিয়ে আছে তারা। আজ লিভারপুলের ব্যবধান বাড়িয়ে নেওয়ার পরীক্ষা। ক্লপ আগেই জানিয়েছেন অল্প পয়েন্টের ব্যবধান সিটির সঙ্গে কখনই নিরাপদ নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+