'অন্তত আমি দুর্নীতিগ্রস্ত নই', শাকিব ইস্যুতে ফের মুখ খুললেন ভন

বাংলাদেশের তরকা ক্রিকেটারকে নিয়ে তির্যক মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের শিকার হন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। সেই বিদ্রুপের উত্তর দিতে গিয়ে রীতিমতো টুইট যুদ্ধে জড়িয়েছেন ভন।

ম্যাচ ফিক্সিং-এ সাড়া দিয়েও সে ব্যাপারে তথ্য গোপন না করার অভিযোগে বাংলাদেশের তারকা ক্রিকেটার শাকিব আল হাসানকে দুই বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসনে পাঠিয়েছে আইসিসি। অপরাধ কবুল করায় শাকিবের এক বছরের শাস্তি মুকুবও করেছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। এই অবস্থায় বাংলাদেশের তরকা ক্রিকেটারকে নিয়ে তির্যক মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের শিকার হন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। সেই বিদ্রুপের উত্তর দিতে গিয়ে রীতিমতো টুইট যুদ্ধে জড়িয়েছেন ভন।

কী হয়েছিল

কী হয়েছিল

আইসিসি প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলার সময় ঢাকা ডায়নামাইটসের হয়ে টুর্নামেন্টে অংশ নেওয়া শাকিব আল হাসানের ফোন নম্বর দীপক আগরওয়াল নামে এক ভারতীয় বুকিকে দেন ওই দলেরই এক অল রাউন্ডার। সেই বছরের নভেম্বরে হোয়াটস অ্যাপে শাকিবের সঙ্গে ওই বুকির কথা হয়। বাংলাদেশের তারকা ক্রিকেটারকে দেখা করতে বলে দীপক। আইসিসি প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৮ সালে শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য শাকিব আল হাসানের সঙ্গে হোয়াটস অ্যাপে ফের যোগাযোগ করে ওই ভারতীয় বুকি। সিরিজ চলাকালীনও শাকিবের সঙ্গে দীপকের কথা হয় বলে জানানো হয়েছে।

আইপিএল

আইপিএল

আইসিসি প্রকাশিত তথ্য অনুযায়ী, দুই বার বুকির প্রস্তাব ফিরিয়ে দেন শাকিব আল হাসান। অভিযোগ, ওই বছরই আইপিএল চলার সময় দীপক আগরওয়াল আরও একবার বাংলাদেশী তারকার সঙ্গে যোগাযোগ করে। ওই বুকি শাকিবের কাছে বিট, ডলার অ্যাকাউন্ট ডিটেলস চায় বলে অভিযোগ। তবে শাকিব দীপকের সেই প্রস্তাবও ফিরিয়ে দেন বলেও জানিয়েছে আইসিসি।

শাকিবের বিরুদ্ধে অভিযোগ

শাকিবের বিরুদ্ধে অভিযোগ

অভিযোগ, ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার বিষয়টি তিনি আইসিসি-র কাছ থেকে চেপে যান। এমনকী তাঁকে ম্যাচ ফিক্সিং-র প্রস্তাব দেওয়া বুকির নামও চেপে যাওয়ার অভিযোগ ওঠে শাকিবের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগই মেনে নেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। আইসিসি-র দুর্নীতি দমন শাখার শুনানিতেও হাজির হন শাকিব। দুই বছরের জন্য নির্বাসনে পাঠিয়েও তাঁর শাস্তি এক বছর কমিয়ে দিয়েছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

ভনের প্রতিক্রিয়া

ভনের প্রতিক্রিয়া

শাকিব আল হাসানের নির্বাসন নিয়ে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন কড়া মন্তব্য করেছেন। আইসিসি'র শাস্তি প্রসঙ্গে ভন বলেন, 'শাকিবকে মাত্র দু'বছরের জন্য নয়, আরও বেশি সময়ের জন্য নির্বাসিত করা উচিত ছিল। ভনের মতে, শাকিবের প্রতি কোনও সহানুভূতি দেখানো উচিত নয়।

ট্রোলড ভন

শাকিব আল হাসান সম্পর্কে এহেন মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের শিকার হন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। শাকিবের সঙ্গে তাঁর কেরিয়ারের তুলনা করে ফেসবুক, টুইটারে মিম তৈরি হয়।

ভনের জবাব

সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের শিকার হয়ে বিরক্ত মাইকেল ভন, এর জবাব দিতে ছাড়েননি। টুইটারে লিখেছেন, কেরিয়ার যাই হোক, অন্তত তিনি শাকিব আল হাসানের মতো দুর্নীতিগ্রস্ত নন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+