দক্ষিণ কোরিয়াকে হারিয়ে পরবর্তী রাউন্ডের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলল মেক্সিকো

কর্লোস ভেলা এবং হাভিয়ের হার্নান্দেজের গোলে দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে দিল মেক্সিকো।

জার্মানিকে হারানোটা যে দুর্ঘটনা ছিল না, তা প্রমাণ করে দিল মেক্সিকো। শনিবার দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে লাতিন আমেরিকার দলটি বুঝিয়ে দিল এই বিশ্বকাপে কিছু করে দেখানোর জন্যই রাশিয়ায় পা রেখেছে তারা।

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে পরবর্তী রাউন্ডের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলল মেক্সিকো

এদিন ম্যাচে জয়ের ফলে আর একটা প্রবাদও মিথ্যা হয়ে গেল। ২০০২ বিশ্বকাপের পর এই প্রথম পর পর দু'টি ম্যাচে বিশ্বকাপের মঞ্চে জয়ের মুখ দেখল মেক্সিকো। এই জয়ের ফলে এক ম্যাচ বাকি থাকতেই পরের রাউন্ডে নিজেদেও যাওয়া প্রায় নিশ্চিত করে ফেলল খুয়ান কার্লোস ওসোরিয়োর ছেলেরা।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মেক্সিকো। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার উপর বজায় রাখে নিজেদের দাপট।

একটা সময়ে মেক্সিকোর একের পর এক আক্রমণে কার্যত ত্রাহি ত্রাহি রব উঠে গিয়েছিল এশিয়ার দেশটির রক্ষণে। যদিও ডিফেন্ডারদের দৃঢ়তায় রক্ষা পায় দক্ষিণ কোরিয়া।

ডিফেন্ডার মরিয়া চেষ্টা চালালেও শেষ রক্ষা হয়নি দক্ষিণ কোরিয়ার। ম্যাচের ২৬ মিনিটে কোরিয়ায় এক ফুটবলার বক্সের ভিতর হ্যান্ড বল করলে পেনাল্টি পায় মেক্সিকো। পেনাল্টি থেকে মেক্সিকোকে এগিয়ে দেন কার্লোস ভেলা। এর পর একাধিক আক্রমণ তুলে আনলেও গোলের সংখ্যা বাড়াতে পারেনি মেক্সিকো। মেক্সিকোর পক্ষে ১-০ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধের খেলা।
যে গতিতে প্রথমার্ধের খেলা শেষ করেছিল মেক্সিকো, সেই গতিতেই শুরু করে দ্বিতীয়ার্ধের খেলা। সেই একই আক্রমণের ঝাঁঝ, সেই একই রকম সুপরিকল্পিত আক্রমণ। এর সুবাদে ম্যাচের ৬৬ মিনিটে দ্বিতীয় গোলটি পেয়ে যায় মেক্সিকো। মেক্সিকোর হয়ে দ্বিতীয় গোলটি করেন দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার হাভিয়ের হার্নান্ডেজ। মজার ব্যপার গত বিশ্বকাপেও এই দিনেই গোল পেয়েছিলেন হাভিয়ের।

দ্বিতীয় গোল পেয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া মেক্সিকো আরও আক্রমণ তুলে আনে দক্ষিণ কোরিয়ার বক্সে। যদিও আর গোল সংখ্যা বাড়াতে পারেনি তারা। বরং দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময় দক্ষিণ কোরিয়ার হয়ে একটি গোল করে ব্যবধান কমান সন হিউং-মিন।

এই ম্যাচে হারের ফলে বিশ্বকাপ যাত্রা এক প্রকার শেষ হয়ে গেল দক্ষিণ কোরিয়ার জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+