চারটি বিশ্বকাপের অভিজ্ঞতা সম্পন্ন দুই হাইপ্রোফাইল ফুটবলারকে কাতারের জন্য দলে ডাক দিল লাতিন আমেরিকার এই দল

চারটি বিশ্বকাপের অভিজ্ঞতা সম্পন্ন দুই হাইপ্রোফাইল ফুটবলারকে কাতারের জন্য দলে ডাক দিল মেক্সিকো

ফিফা বিশ্বকাপ ২০২২-এর জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল মেক্সিকো। লাতিন আমেরিকার দলটির ঘোষিত দলে একের পর এক চমক দিয়েছেন বর্ষীয়ান কোচ জেরার্ডো মার্টিনোর।

মেক্সিকোর দলে ওচোয়া:

মেক্সিকোর দলে ওচোয়া:

৫৯ বছর বয়সী কোচ জেরার্ডো মার্টিনোর-এর ঘোষিত মেক্সিকোর দলে ডাক পেলেন তারকা গোলরক্ষক গুইলেরমো ওচোয়া। সোমবার ফিফা বিশ্বকাপ ২০২২-এর জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন মেক্সিকোর কোচ। বর্ষীয়ান গোলরক্ষক ওচোয়া ছাড়া ৩৬ বছর বয়সী মিডফিল্ডার আন্দ্রেস গুয়ারদাদোকে ডাকা হয়েছে স্কোয়াডে। গুয়ারদাদো বর্তমানে লা লিগার দল রিয়াল বেটিসের হয়ে খেলেন।

বিশ্বকাপের দলে জায়গা হয়নি হার্নান্ডেজের:

বিশ্বকাপের দলে জায়গা হয়নি হার্নান্ডেজের:

মেক্সিকোর জাতীয় দলের হয়ে সর্বাধিক ম্যাচ খেলা গোলরক্ষক ওচোয়া। ৩৭ বছর বয়সী এই গোলরক্ষক প্রশংসীত হয়েছিলেন ২০১৪ ফিফা বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করার জন্য। ব্রাজিলে আয়োজিত বিশ্বকাপের ওই সংস্করণে আয়োজক দেশ ব্রাজিলকে একক দক্ষতায় রুখে দিয়েছিলেন ওচোয়া। ম্যাচটি ০-০ গোলে শেষ হয়েছিল। সেভিয়ার শিবিরে অনুশীলনের সময়ে পা ভেঙে ফেলার ফলে বিশ্বকাপের দলে জায়গা হয়নি জেসুস করনার। অপর দিকে, লস অ্যাঞ্জলেস গ্যালাক্সির স্ট্রাইকার জেভিয়ের হার্নান্ডেজ দলে ডাক পাননি। অতীতে মেক্সিকোর তিনটি বিশ্বকাপের দলে ছিলেন তিনি।

মেক্সিকোর সূচি:

মেক্সিকোর সূচি:

গ্রুপ 'সি'-তে মেক্সিকোর সঙ্গে রয়েছে আর্জেন্টিনা, পোল্যান্ড এবং সৌদি আরব। ২২ নভেম্বর পোল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে মেক্সিকো, ২৬ নভেম্বর তারা খেলবে আর্জেন্টিনার বিরুদ্ধে এবং ৩০ নভেম্বর খেলবে সৌদি আরবিয়া।

মেক্সিকোর দল:

মেক্সিকোর দল:

গোলরক্ষক: রোডোলফো কোটা, গুইলেরমো ওচোয়া, আলফ্রেডো তালাভেরা

ডিফেন্ডার: কেভিন আলভারেজ, নেস্টর আরাউজো, জেরার্ডো আর্টেজা, জেসুস গালার্ডো, হেক্টর মোরেনো, সিজার মন্তেস, হর্হে স্যাঞ্চেজ, জন ভাসকুইজ


মিডফিল্ডার: এডসন আলভারেজ , রবার্তো আলভারেডো, উরিয়েল অ্যান্টুনা, লুইস চাভেজ, আন্দ্রেস গুয়ারদাদো, এরিক গুইতেরেজ, হেক্টর হেরেরা, ওরবেলিন পিনেদা, কার্লোস রড্রিগেজ, লুইস রোমো

ফরওয়ার্ড: রোজেলিউ ফুনেস মোরি, রাউল জিমিনেজ, হিরভিং লোজানো, হেনরি মার্টিন, অ্যালেক্সিস ভেগা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+