ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ জুন, ফুটবল রাজপুত্রের জন্মদিন। ক্লাব দল হোক দেশের জার্সি, ফুটবল দেবতা দুই হাত উজাড় করে সাফল্য দিয়ছেন লিও মেসিকে। ফুটবলার মেসির মতোই সফল প্রেমিক মেসিও। ছোট্ট বেলার প্রেমকে চিরস্থায়ী করতে কতজনইবা পারেন, কিন্ত লিও পেরেছেন। প্রেম থেক দাম্পত্য, খ্যাতির চূড়ান্ত সীমায় পৌঁছেও ফুটবল জাদুকরের ভালোবাসা স্বচ্ছ ও পবিত্র।
ছোটবেলা থেকেই আন্তোনেলা এবং মেসি একে অপরকে ভালোবাসেন। ফুটবলবিশ্বে খ্যাতির শীর্ষে উঠলেও, 'ছোটবেলার ভালোবাসাকে' ভুলে যাননি মেসি।মেসির তখন ১০ বছরের মতো বয়স, বন্ধু লুকাসের বোন আন্তোনেলাকে মনে ধরে যায় ছোট্ট মেসির। সেই অল্প সময়ের মধ্যেই দু-জন ছোট্ট ছেলে-মেয়ের বন্ধুত্ব গড়ে ওঠে। বয়স বাড়লেও পছন্দের মানুষ বদলায়নি মেসির। ছোটবেলার বন্ধুই আন্তোনেলাই হয়ে উঠলেন ফুটবল রাজপুত্রের প্রেমিকা, পরে স্ত্রী, সন্তানদের জননী।
ছবি-আন্তোনেলা রোকুজ্জো ইনস্টাগ্রাম
মেসির থেকে কিন্তু একবছরের বড় আন্তোনেলা। ফুটবল নিয়ে ব্যস্ততার মধ্যেই সুযোগ পেলেই পরিবারের সঙ্গে সময় কাটান। প্রথম প্রথম লিও এবং আন্তোনেলা দুজনে একে অপরের থেকে অনেকটাই দুরে থাকতেন। তবে একটি ঘটনা তাঁদের কাছাকাছি নিয়ে আসে।
কিন্তু দীর্ঘ সময় মেসির বার্সেলোনা থাকা লম্বা সময় ধরে যোগাযোগ না হওয়াতে ছেদ পড়ে সেই সম্পর্কে। যদিও মেসি অন্য কোনো ললনার প্রেমে না পড়লেও রোকুজ্জো ঠিকই আরেক পুরুষের প্রেমে জড়িয়ে গিয়েছিলেন।
ছবি-আন্তোনেলা রোকুজ্জো ইনস্টাগ্রাম
২০০৭ সালে আন্তোনেলা একটি মারাত্মক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। ততদিনে মেসি ফুটবলার হওয়ার স্বপ্ন বুকে নিয়ে বার্সেলোনা চলে এসেছেন। তবে প্রেমিকার এই দুঃসংবাদ পাওয়া মাত্রই তিনি আর্জেন্টিনা ফিরে আসেন। আন্তোনেলার শুশ্রুষা করেন। এরপর থেকে তাঁদের মধ্যে আর কখনও দূরত্ব বাড়েনি। ভালোবাসার বন্ধনে জড়িয়ে থাকেন একে অপরের।
ছবি-আন্তোনেলা রোকুজ্জো ইনস্টাগ্রাম
২০০৯ সালে প্রথম প্রেমিকার কথা ঘোষণা করেন মেসি। তবে নাম প্রকাশ করেননি। তবে কয়েক বছরের মধ্যেই প্রকাশ্যে আসে আর্জেন্টাইন তারকার প্রেমিকার নাম। দীর্ঘ দিন লিও এবং তাঁর প্রেমিকা তাঁদের প্রেম গোপন রেখেছিলেন। ২০১২ সালে তাঁরা জানান যে আন্তোনেলা অন্তঃসত্ত্বা। সে বছর নভেম্বরেই জন্ম তাঁদের প্রথম সন্তান থিয়াগো-র। তিননেরবছর পর ২০১৫ সালের সেপ্টেম্বরে জন্ম তাঁদের দ্বিতীয় সন্তান, তাঁর নাম দেন মাতেও-। ২ সন্তানকে নিয়ে দিব্যি কাটছিল তাঁদের লিভ ইন সংসার। তখনও তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেননি।
অবশষে ২০১৭ সালে রোজারিও শহরেই ছোটবেলার বান্ধবী আন্তোনেলাকে বিয়ে করেন মেসি। এরপর থেকে চলছে তাঁদের সুখের সংসার।