Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Messi's Birthday: জীবনের পাতায় মেসি ‘৩৬’, জন্মদিনেও পিএসজিকে নিয়ে যন্ত্রণাবিদ্ধ রাজপুত্র

শনিবার ২৪ জুন, মেসি দিবস। বিশ্ব ফুটবলের রাজপুত্রের জন্মদিন। ৩৬-এ পা দিলেন আধুনিক ফুটবলের জাদুকর। পরিবারের সঙ্গেই জন্মদিন পালন করছেন ফুটবল কিংবদন্তী। সারা বিশ্বের ভক্তরা প্রিয় তারকার জন্মদিনে ভালোবাসার ডালি উজার করে দিচ্ছেন। হবে নাই বা কেন মেসির জন্মদিন বলে কথা।

১৯৮৭ সালের ২৪ জুনআর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবল তারকা। মেসি ২০০০ সালে চলে আসেন স্পেনের বার্সেলোনায়। যুব দল পেরিয়ে ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে নাম লেখান বার্সেলোনার সিনিয়র দলে। তারপর টানা ২ দশক ধরে পুরো ফুটবল বিশ্বকে মাতিয়ে রেখেছেন এই আর্জেন্টাইন তারকা।

মেসি

ক্লাব ফুটবলে সাফল্য পেলেও দীর্ঘ সময় জাতীয় দলের হয়ে ট্রফি জিততে পারেননি। কোপা আমেরিকা হোক বা বিশ্বকাপ রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল রাজপুত্রকে। অবশেষে ২০২১ সালে জিতলেন কোপা আমেরিকা। ২৮ বছরে পরে আবার লাতিন আমেরিকার সেরা দল হয়েছে আর্জেন্টিনা। পরের বছর জন্মদিনের মাসেই জিতেছেন ফাইনালিসিমা। ইউরোপের চ্যাম্পিয়ন ইটালিকে হেলায় হারিয়েছে আর্জেন্টিনা।

২০২২ সালটা মেসির জীবনে সবথেকে স্মরণীয় হয়ে থাকবে। ৩৬ বছর পর দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন। মারাদোনার পর মেসিই আর্জেন্টিনার স্বপ্নের সওদাগর।

বিশ্বকাপের আগে সমালোচকেরা বলতেন, 'বন্যেরা বনে সুন্দর, আর এমএমটেন ক্লাব ফুটবলে। দেশের জার্সি গায়ে দিলেও যেন একটি খোলসের মধ্যে ঢুকে যান মেসি। পা বাঁচিয়ে খেলেন। ট্রফি জেতানোর চাপ নিতে পারেন না। তাই বার বার আন্তর্জাতিক ফুটবল থেকে চোখের জলে বিদায় নিতে হয় তাঁকে। বিশ্বকাপ জিতে সেই সমালোচকেদের মুখ বন্ধ করে দিয়েছেন মেসি।

মেসি

তাই ৩৬-এর জ‌ন্মদিনটা অনেক বেশি তৃপ্তির রাজপুত্রের কাছে। কিন্তু জন্মদিনেও পিএসজিকে নিয়ে যন্ত্রণাবিদ্ধ মেসি। একটি সাক্ষাতকারে মেসি বলেছেন, 'আমি পিএসজিতে এসেছিলাম ক্লাবটিকে ভালোবেসে। এই ক্লাবের সাজঘরে আমার পরিচিত অনেকে ছিল, যারা আমার বন্ধু। আমি ভেবেছিলাম প্যারিসের ক্লাবে মানিয়ে নেওয়া আমার জন্য সহজ হবে। এজন্য অনেক সুযোগ ছেড়ে এখানে এসেছিলাম। কিন্তু দুই বছর পরে আমি দেখলাম এটি সহজ নয়।'

একইসঙ্গে আর্জেন্টাইন অধিনায়ক জানিয়েছেন, 'সূচনা পর্বে সবকিছু বেশ ভাল ছিল। আমিও খুব উৎসাহ পেয়েছিলাম। এই কথা আমি আগেও জানিয়েছিলাম। এরপর মানুষজন আমার সঙ্গে অন্যরকম ব্যবহার শুরু করে। প্যারিসের একটা বড় অংশের সঙ্গে সম্পর্কেও চিড় ধরে। এমবাপে ও নেইমারের সঙ্গেও এমন ঘটনা আগে ঘটেছিল। এটাই ওদের ধরন। তবে আমাকে যাঁরা সমর্থন করেছিলেন, আমি তাঁদের মনে রেখেছি।"

মেসি

চুক্তি শেষের আগেই প্যারিস ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেন মেসি। ৩৬ বছরেই ইন্টার মায়ামিতে শেষের কবিতার শুরু এলএমটেনের।
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+