Messi vs Ronaldo: নতুন বছরের শুরুতেই মেসি-রোনাল্ডো দ্বৈরথ! কবে-কোথায় হবে এই মেগা ম্যাচ?

ইউরোপীয় ফুটবলের গ্ল্যামারের আলো থেকে দূরে থাকলেও মেসি-রোনাল্ডোকে নিয়ে চর্চা অন্তহীন। দুই মহাতারকা পৃথিবীর দুই প্রান্তে ক্লাব ফুটবলে মগ্ন, একই মহাদেশে না খেলার জন্য বর্তমানে আর ক্লাব ফুটবলে দেখা যায় না মেসি-রোনান্ডো দ্বৈরথ। কিন্তু ফুটবল ভক্তদের সেই আক্ষেপ ঘুচতে চলেছে নতুন বছরে। ২০২৪ সালের শুরুতেই দেখা যাবে মেসি-রোনাল্ডোর ফুটবলের লড়াই।

নতুন বছরের শুরুতেই এশিয়া সফরে আসছে মেসির ক্লাব ইন্টার মায়ামি। মঙ্গলবার মেজর লিগ সকারের ক্লাবটির পক্ষ থেকে সিজন কাপে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১ ফেব্রুয়ারি সৌদি আরবের রাজধানী শহর রিয়াদ সিজন কাপে দেখা যাবে মেসি-রোনাল্ডো দ্বৈরথ। প্রাক্ মরসুম আন্তর্জাতিক সফরের অংশ হিসাবেই সৌদি আরবে আসছে মেসির দল।

 Messi vs Ronaldo

এদিন ইন্টার মায়ামির পক্ষ থেকে একটি বিবৃতিতে ঘোষণা করা হয়েছে, রোনাল্ডোদের ক্লাব আল নাসরের বিপক্ষে খেলবে মেসির মায়ামি খেলবে ১ ফেব্রুয়ারি। এর আগে ২৯ জানুয়ারি মায়ামি খেলবে আল হিলালের বিপক্ষে। তবে মেসি- রোনাল্ডো দ্বৈরথ হওয়ার সম্ভবনা থাকলেও মেসি-নেইমার দ্বৈরথ হবে না। চোটের কারণে নেইমার এখন মাঠের বাইরে। এই ম্যাচের আগে তাঁর মাঠে ফেরার কোনো সম্ভাবনা নেই।

ইন্টার মায়ামির বিবৃতিতে আরও জানানো হয়েছে, উইবুক ওয়েবসাইটে গিয়ে এই ম্যাচের টিকিটি কাটা যাবে। এ ছাড়া কোথায় ম্যাচটি সম্প্রচার করা হবে, সঙ্গে আরও নতুন তথ্য পরে জানানো হবে।সিআরসেভেন আল নাসরে যোগ দেওয়ার পর চলতি বছরের জানুয়ারিতে রিয়াদ অলস্টার একাদশের বিরুদ্ধে খেলতে নেমেছিল পিএসজি। প্যারিসের ক্লাবটির হয়ে হয়ে সে ম্যাচে মেসি, নেইমার ও এমবাপে খেলেছিলেন। সেই ম্যাচে জোড়া করেছিলেন পর্তুগিজ মহাতারকা। গোল করেছিলেন মেসিও।

মেসি ও রোনাল্ডো এর আগে ৩৫ বার মুখোমুখি হয়েছেন। মুখোমুখি দেখায় মেসি জিতেছেন ১৬ ম্যাচ, রোনালদো ১০টি। এই ম্যাচগুলোতে মেসির গোল ২১টি, রোনালদোর গোল ২০টি।

প্যারিস ছেড়ে মার্কিন মুলুকের ক্লাব ইন্টার মায়ামিতে নাম লিখিয়েছেন মেসি। এলযএমটেনের ছোঁয়ায় বদলে গিয়েছে মায়ামি ক্লাব। প্রথম মরসুমেই ১৪ ম্যাচ খেলে ১১ গোল করেছেন মেসি। ফলে আর্জেন্টাইন রাজপুত্র এখন মায়ামির স্বপ্নের সওদাগর। নতুন মরসুমে তাঁকে ঘিরে স্বপ্ন দেখছে মায়ামির সমর্থকরা।

তবে মরসুম শুরুর আগে বাড়তি পাওনা মেসি-রোনাল্ডো দ্বৈরথ। প্রায় ১ বছর পর দুই মহাতারকা একে অপরের বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+