অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন লিওনেল মেসি
বান্ধবী আন্তোনেইয়া রোকুসোর সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন আর্জেন্তিনার তারকা ফুটবলার লিওনেল মেসি।
দীর্ঘদিনের বান্ধবী আন্তোনেইয়া রোকুসোর সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন আর্জেন্তিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। ছোটবেলা থেকে একে অপরকে চেনেন ও অনেক বছর ধরে সম্পর্কে রয়েছেন মেসি ও আন্তোনেইয়া। অবশেষে শুক্রবার আর্জেন্তিনার সবচেয়ে বিশালবহুল এলাকার অন্যতম সিটি সেন্টার রোসারিও কমপ্লেক্সে শেষঅবধি চার হাত এক হয়ে গেল।
এদিন মেসির বিবাহ অনুষ্ঠানে মেরেকেটে ২৫০জনের মতো অতিথি উপস্থিত হয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন জাবি হের্নান্দেজ, কার্লোস পুয়োল, সেস ফাব্রেগাস, সের্গিও আগেরোর মতো বিখ্যাত ফুটবলাররা। এরা সকলেই মেসির সতীর্থ।

হাই প্রোফাইল এই বিয়েতে নিরাপত্তার জন্য ৪০০ পুলিশ মোতায়েন করা হয়। বিয়ের অনুষ্ঠান শেষে নবদম্পতি বাইরে বেরিয়ে ভক্তদের সঙ্গে দেখা করেন।
বিখ্যাত ডিজাইনার রোসা ক্লারার ডিজাইন করা মারমেইড স্টাইলের গাউন পড়েন আন্তোনেইয়া। এছাড়া তাঁর মা ও বোনদেরও ডিজাইনার পোশাকে দেখা গিয়েছে।
বার্সেলোনায় মেসির সতীর্থ জেরার্ড পিকে ও তাঁর স্ত্রী বিখ্যাত গায়িকা শাকিরাকেও বিয়ের অনুষ্ঠানে দেখা গিয়েছে। পুলম্যান হোটেলের ভিতরের কমপ্লেক্সে অতিথি সমাগমের ব্যবস্থা করা হয়েছিল। গোটা এলাকায় অনুষ্ঠান চলাকালীন জনসমাগম বন্ধ করা হয়।












Click it and Unblock the Notifications