স্বাধীন কাতালোনিয়া আন্দোলনে ঘি ঢাললেন লিওনেল মেসি। স্বাধীন কাতালোনিয়ার দাবিতে বেশ কিছুদিন ধরেই উত্তাল বার্সেলোনা।
Football
oi-Debalina
By Debalina Dutta
স্বাধীন কাতালোনিয়া আন্দোলনে ঘি ঢাললেন লিওনেল মেসি। স্বাধীন কাতালোনিয়ার দাবিতে বেশ কিছুদিন ধরেই উত্তাল বার্সেলোনা। স্পেনীয় প্রশাসনের সঙ্গে কার্যত জেহাদ চালাচ্ছে তারা।
শুক্রবার মেসি এক বিস্ফোরক পদক্ষেপ নিয়েছেন। ইনস্টাগ্রামে 'এল এম টেন' একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে মেসির ছোট ছেলে মাতেওকে গান গাইতে শোনা যাচ্ছে। এই অবধি কোনও বিতর্ক ছিল না। বিতর্ক তৈরি হয়েছে মাতেওর গানের ভাষা নিয়ে। সে কাতালোনিয়ার আঞ্চলিক ভাষায় গানটি গাইছে।
আসলে কাতালোনিয়া প্রদেশে ছোটবেলা থেকে স্কুলে এই ভাষায় রাইমস পড়ানো হয়। যা নিয়ে স্প্যানিশ সরকার রীতিমতো না খুশ। তাদের কথা ছোটবেলা থেকেই এভাবে মগজ ধোলাই করা হচ্ছে ক্যাটালোনিয়া প্রদেশে।
এদিকে বার্সেলোনার তারকা ফুটবলার জেরার্ড পিকে স্বাধীন কাতালোনিয়ার দাবিতে হওয়া গণভোটকে সমর্থন জানিয়েছিলেন। মাতেও-র গান দেখে তিনি বিদ্রুপাত্মক ভাবে মন্তব্য করেন, 'কাতালোনিয়ায় নার্সারি স্কুলে যে বাচ্চারা পড়তে আসে তাদের ওপর শৈশব থেকেই তো জোর করে সবকিছু চাপিয়ে দেওয়া হয়!'
এদিকে পিকে-র এইরকম মনোভাব স্প্যানিশ নাগরিকদের একাংশ মোটেই ভালোভাবে নেননি। তাঁদের দাবি পিকে দেশ ছেড়ে দিন। এর আগেও অবশ্য স্প্যানিশ জাতীয় দলের ফুটবলাররা এই বিষয়টির নিষ্পত্তির জন্য পদক্ষেপ নিয়েছিলেন। ২০১০ সালের বিশ্বকাপ জয়ী দল রাজনৈতিক নেতাদের কাছে আবেদন জানিয়েছিল যাতে কোনও সমাধানসূত্র বেরোয়।