গোল করেই চলেছেন মেসি, লা লিগা খেতাবের আরও কাছে বার্সা
লিওনেল মেসি টানা ছটি ম্যাচে গোল করলেন , জয়ের ধারা অব্যহত বার্সেলোনার
চ্যাম্পিয়ন্স লিগের খেলায় চেলসিকে ছিটকে দেওয়ার পর সেই ঝাঁঝ অব্যহত লা লিগার খেলাতেও। পাশাপাশি রিয়েল মাদ্রিদের থেকে লা লিগা খেতাব ছিনিয়ে নেওয়ার দৌড়ে আরও খানিকটা এগিয়ে গেলেন মেসিরা।
এদিনের ম্যাচের পর বার্সেলোনার পয়েন্ট ২৯ ম্যাচে ৭৫। তাদের চির প্রতিদ্বন্দ্বী রিয়াল এই মুহূর্তে রয়েছে ২৮ ম্যাচে ৫৭ পয়েন্টে।
👑 Leo #Messi 👑 
⚽ #BarçaAthletic
🔵🔴 #ForçaBarça pic.twitter.com/UAS7zvau9u
— FC Barcelona (@FCBarcelona) March 18, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এদিন ম্যাচের ৮ মিনিটেই পাকো আলকেসরের গোলে এগিয়ে যায় বার্সা। বাঁ দিক দিয়ে উঠে আসা মেসি ও অ্যালবার আক্রমণ বল বাড়িয়ে দেন আলকেসরকে। দুর্বল অ্যাথলেটিক রক্ষণের সুযোগ কাজে লাগিয়ে গোল করে যান তিনি।
এদিকে একের পর এক ক্যাটালন জায়ন্টদের আক্রমণ চলতেই থাকে। ৩০ মিনিটে নিজের নামের পাশে গোল লিখে নেন মেসি। ডেম্বেলের বাড়ানো বল দারুণভাবে লক্ষ্যে রেখে গোল করে নেন মেসি। এই নিয়ে টানা ছটি ম্য়াচে গোল করলেন বার্সার তারকা স্ট্রাইকার।
👑 #Messi 🕺
...when you have scored six games in a row... pic.twitter.com/dBDaBMFZPa
— FC Barcelona (@FCBarcelona) March 18, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এদিকে প্রথমার্ধে দু গোলে এগিয়ে যাওয়ার পর অবশ্য দ্বিতীয়ার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি বার্সেলোনা।
Click it and Unblock the Notifications