আজ আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির প্রত্যাবর্তন! বিশ্বকাপ-ব্যর্থতার নয় মাস পর
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন, জাতীয় দলের জার্সিতে নয় মাস অনুপস্থিত থাকার পর, শুক্রবার ভেনেজুয়েলার বিপক্ষে শুরু থেকে খেলবেন লিওনেল মেসি।
বিশ্বকাপের পর নয়-নয় করে কেটে গিয়েছে ৯টি মাস। বার্সেলোনার হয়ে খেলে চলেচেন, কিন্তু আর্জেন্টিনার নীল-সাদা ডোরাকাটা জার্সিতে লিওনেল মেসিকে আর দেখা যায়নি। অবশেষে, জাতীয় দলের জার্সিতে ফিরছেন জাদুকর। শুক্রবার রাতে (ভারতে শনিবার ভোর দেড়টায়) মাদ্রিদে ভেনেজুয়েলার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্য়াচে শুরু থেকেই প্রথম একাদশে মেসিকে থাকবেন বলে জানিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

২০১৮ সালের জুন মাসে রাশিয়ায় বিশ্বকাপের শেষ ষোলর ম্য়াচে ফ্রান্সের বিরুদ্ধে ৪-৩ ফলে পরাজিত হয়েছিল আর্জেন্টিনা। সেই ম্য়াচেই শেষবার মেসিকে আর্জেন্টিনার জার্সিতে দেখা গিয়েছিল। তারপর নতুন কোচ স্কালোনির অধীনে আর্জেন্টিনা আরও ৬টি ম্য়াচ খেলেছে। কিন্তু কোনওটিতেই মেসি অংশ নেননি।
এবার সামনে রয়েছে আরও এক কোপা আমেরিকা। তার আগে প্রস্তুতি হিসেবেই এই আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলছে আর্জেন্টিনা। স্কালোনি জানিয়েছেন, মেসির ফেরার খবরে দল দারুণ খুশি। দলের বাকি সদস্যরা যাতে মেসিকে প্রপয়োজনীয় সমর্থন দিতে পারেন, সেটা নিশ্চিত করাই তাঁর লক্ষ্য।
তবে, পেশির চোটের জন্য এই ম্যাচে খেলতে পারবেন না অ্যাঙখেল দি মারিয়া। তাতে কিছুটা হলেও হতাশ স্কালোনি। তবে তাঁর আশা কোপা আমেরিকার আগে দলের সবাইকে সুস্থ অবস্থায় পাবেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications