বার্সেলোনা ছাড়ছেন মেসি! গুজব নাকি সত্যি? মুখ খুললেন ক্লাব প্রেডিসেন্ট

বার্সেলোনা ছাড়ছেন মেসি! গুজব নাকি সত্যি? মুখ খুললেন ক্লাব প্রেডিসেন্ট

দীর্ঘ সময়ের সম্পর্কে ইতি টেনে বার্সেলোনা ছাড়তে চলেছেন লিওনেল মেসি। স্প্যানিশ মিডিয়ায় প্রকাশিত এই খবরের পর ফুটবল দুনিয়ায় নানা জল্পনা ঘুরপাক খাচ্ছে। মেসির ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে আগামী মরসুমে আর চুক্তি নবীকরণ করতে চাইছেন না লিও। মেসির ক্লাব ছাড়া নিয়ে নানা জল্পনার মাঝে এবার আসরে নামলেন ক্লাব প্রেসিডেন্ট। তারকা স্ট্রাইকারের ক্লাব ছাড়া নিয়ে মুখ খুললেন তিনি।

মেসির ক্লাব ছাড়া নিয়ে মুখ খুললেন প্রেসিডেন্ট

মেসির ক্লাব ছাড়া নিয়ে মুখ খুললেন প্রেসিডেন্ট

বার্সেলোনা প্রেসিডেন্ট তাঁর মন্তব্যে অবশ্য সব জল্পনায় জল ঢেলে দিয়েছেন। জোর দিয়ে তিনি বলেছেন মেসি বার্সেলোনাতেই থাকতে চলেছেন।শুধু তাই নয় আর্জেন্তাইন সুপারস্টার কাতালান ক্লাবের হয়েই তার কেরিয়ার শেষ করবেন বলেও তিনি জানান।

বার্সেলোনা প্রেসিডেন্ট কী জানিয়েছেন

বার্সেলোনা প্রেসিডেন্ট কী জানিয়েছেন

বার্সা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ জানিয়েছেন, 'সবটাই জল্পনা, মেসি বার্সেলোনা ক্লাবে খেলেই ওর ফুটবলজীবন শেষ করতে চান বলে জানিয়ে রেখেছেন। মেসির ক্লাব ছাড়ার নিয়ে গুজব রটায় বার্সেলোনা ক্লাব তাই একটুও বিচলিত নয়। উল্টে ক্লাব এখন শুধুমাত্র লা-লিগা জেতা নিয়েই ভাবছে। '

শেষবার মেসির সঙ্গে চুক্তি কবে

শেষবার মেসির সঙ্গে চুক্তি কবে

শেষবার ২০১৭ সালে মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তি হয়েছিল। ২০২১ সালে সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। সেই নিয়ে স্প্যানিশ মিডিয়ায় জানা গিয়েছে ২০২১ সালের পর বার্সেলোনা ছাড়তে চলেছেন লিও।

 কেন বার্সেলোনা ছাড়তে চান মেসি, যে দুই ইঙ্গিত পাওয়া গিয়েছে

কেন বার্সেলোনা ছাড়তে চান মেসি, যে দুই ইঙ্গিত পাওয়া গিয়েছে

কোচ ভালভার্দেকে সরিয়ে দেওয়ার পিছনে মেসি, ফুটবলারদের খেপিয়ে তুলেছিলেন বলে প্রচার হয়েছে। যা নিয়ে ম্যানেজমেন্টের উপর রেগে রয়েছেন মেসি। অন্যদিকে ক্লাবের যা অবস্থা তাতে এবছর চ্যাম্পিয়ন্স লিগের আশা না করাই ভালো মেসি নাকি এমন মন্তব্য করেছেন। যারপর ম্যানেজমেন্ট আবার মেসির উপর চটেছে। ফলে বেশ কিছু দিন ধরেই দুই পক্ষের মধ্যে দূরত্ব তৈরি হওয়ায় এবার মেসি নাকি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+