এইবারকে নিয়ে ছেলেখেলা লিও মেসির, মেসি ম্যাজিকে মুগ্ধ দুনিয়া

ইবারকে ছিন্নভিন্ন করে দিলেন লিওনেল মেসি,দুরন্ত জয় পেল বার্সেলোনা

দুরন্ত বার্সেলোনা। মেসির দক্ষতায় ছিন্নভিন্ন হয়ে গেল এইবার পাশাপাশি লা লিগায় জয়ের ধারা অব্যহত রাখল বার্সা। এদিন এইবারের বিরুদ্ধে ঘরের মাঠে ৬-০ গোলে জিতল মেসি এন্ড কোং।

দুরন্ত মেসিতে মজে দুনিয়া

এ মরশুমে বার্সার কেনা সবচেয়ে দামি খেলোয়াড় ডেম্বেলে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে চার মাসের জন্য মাঠের বাইরে। তাই মেসির পাশে পাউলিনহোকে দিয়েই আক্রমণ সাজিয়েছিলেন বার্সা কোচ আর্নেস্তো ভালভারদে। এইবারের বিরুদ্ধে শুরুটা একটু শ্লথ করলেও দ্রুতই স্পিড পিক আপ করে নেয় স্প্যানিশ জায়ন্টরা। ২০ মিনিটের মাথায় পেনাল্টি পায় বার্সেলোনা। কোনও ভুল করেননি মেসি। এর জেরে ২০১৭ সালে ইতিমধ্যেই ৪০ গোল হয়ে যায় এলএম টেনের।

👑 Leo Messi 👑
♠️ ♣️ ♥️ ♦️ pic.twitter.com/TPkklBebKw
— FC Barcelona (@FCBarcelona) September 19, 2017

এরপরই বার্সা স্কোরলাইনে ব্যবধান বাড়ান পাউলিনহো। বেশ কিছু সময় ধরেই পাউলিনহোর ফর্ম নিয়ে প্রশ্ন উঠছিল। এদিন ৩৮ মিনিটে তিনি নিজের গোলটা সেরে নেন। প্রথমার্ধের খেলা শেষ হয় ২-০ গোলে এগিয়ে।

🔊🎥⚽️ Match report, stats, post game reaction and videos from #BarçaEibar all right here for you 👉 https://t.co/xPVI3zyDKe pic.twitter.com/rKduAE3oUl
— FC Barcelona (@FCBarcelona) September 20, 2017

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই আক্রমণের ঝাঁঝে বিপক্ষকে জ্বালিয়ে দিতে থাকে বার্সা। ৫৩ মিনিটে নিজের নামের পাশে একটি গোল বসিয়ে নেন ড্যানিস সুয়ারেজ। এরপর বাকি পুরোটাই মেসি মহাকাব্য। ৫৯ মিনিট ও ৬২ মিনিটে পরপর দুটি গোল করে নিজের হ্যাটট্রিক সেরে নেন তিনি। ৮৭ মিনিটে মেসি আরও একটি গোল করে এইবারের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। এদিনে লা লিগার ম্য়াচে নিজের ২৮ তম হ্যাটট্রিক সেরে নিলেন মেসি। মেসির সামনে লা লিগায় এর চেয়ে বেশি হ্যাটট্রিক রয়েছে খালি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। পর্তুগিজ তারকার হ্যাটট্রিকের সংখ্যা ৩২।

📷 Best pics from the big win at Camp Nou in #BarçaEibar https://t.co/qoWl66eUwr #ForçaBarça pic.twitter.com/DZ8EyT7MLd
— FC Barcelona (@FCBarcelona) September 20, 2017

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+