মেসির ৭০০তম গোলেও কাঙ্খিত জয় অধরা, চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে পিছোল বার্সা

মেসির ৭০০তম গোলেও কাঙ্খিত জয় অধরা, চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে পিছোল বার্সা

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ৭০০তম গোলও কাঙ্খিত জয় থেকে বঞ্চিতই হল বার্সেলোনা। লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে আটলেটিকো মাদ্রিদের সঙ্গে ড্র করে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অনেকটাই পিছিয়ে গেল বার্সা। এগিয়ে গেল জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ।

হাড্ডিহাড্ডি প্রথামার্ধ

হাড্ডিহাড্ডি প্রথামার্ধ

লা লিগার অতি গুরুত্বপূর্ণ ম্যাচে আটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। একে অপরের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন দুই দলের ফুটবলাররা। লাগাতার আক্রমণের মুখে পড়ে ভুল করে ফেলে আটলেটিকো মাদ্রিদ। ১১ মিনিটে ডিয়েগো কোস্তার আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ১৯ মিনিটে পেনাল্টি থেকে পিছিয়ে পড়া দলের হয়ে গোল শোধ করেন সাউল নিগুয়েজ।

দ্বিতীয়ার্ধে তুমুল লড়াই

দ্বিতীয়ার্ধে তুমুল লড়াই

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে ঝাঁঝ বাড়ায় দুই দলই। ৪৯ মিনিটে পেনান্টি পেয়ে যায় বার্সেলোনা। গোল করতে ভুল করেননি লিওনেল মেসি। ৬২ মিনিটে পেনাল্টি থেকেই গোল শোধ দেন আটলেটিকো মাদ্রিদের সাউল নিগুয়েজ। ২-২ ফলেই শেষ হয় ম্যাচ।

লিওনেল মেসির ৭০০

লিওনেল মেসির ৭০০

আটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে এই ম্যাচে ক্লাব বার্সেলোনা ও দেশ আর্জেন্টিনা মিলিয়ে মোট ৭০০ গোলের মালিক হলেন লিওনেল মেসি। লা লিগায় পেনাল্টি থেকে করা মেসির গোল সংখ্যা ৫৭। এই তালিকায় তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। প্রথম স্থানে থাকা পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লা লিগায় পেনাল্টি থেকে ৬১টি গোল করেছেন।

লা লিগা তালিকা

লা লিগা তালিকা

আটলোটিকো মাদ্রিদের বিরুদ্ধে ড্র করার পর ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে লা লিগা তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে এক পয়েন্ট বেশি নিয়ে লিগ তালিকার শীর্ষ স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। পরের ম্যাচ জিতলেই লিওনেল মেসি শিবিরের সঙ্গে সার্জিও রামোস শিবিরের পয়েন্টে পার্থক্য হয়ে যাবে চার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+