খুদে ফ্যানকে আটকে দিতেই, এগিয়ে এলেন মেসি, দেখুন ভিডিও
অনেক চেষ্টা করলেন লিওনেল মেসি, কিন্তু দলের জন্য প্রয়োজনীয় তিন পয়েন্ট এনে দিতে পারলেন না উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে, তবে খুদে ফ্যানের সঙ্গে মেসির ব্যবহার দেখলে ফের কুর্নিশ করবেন।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে জোরকদমে লড়াই চলছে। উরুগুয়ের বিরুদ্ধে জিততে পারেনি আর্জেন্তিনা। বেজায় চটেছেন আর্জেন্তিনা ফ্যানরা। খেপেছেন মেসির ওপরও।
কিন্তু মেসি মানবতার যে নিদর্শন রাখলেন তাতে সমস্ত রাগ গলে যেতে বাধ্য। থিয়াগো ও মাতেও দুই সন্তানের বাবা লিওনেল মেসি। তাই ছোটদের পালসটা ভালই বোঝেন তিনি। তাই বোধহয় খুদে ভক্তর সঙ্গে এত সুন্দর ব্যবহার করলেন মেসি।

মন্টেভিডিওতে উরুগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে গিয়েছিল আর্জেন্তিনা। মেসিদের এক ঝলক দেখার জন্য হোটেলের বাইরে ভিড় জমিয়েছিলেন অনেকেই। সেখানেই এক খুদে ফ্যান নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে প্রায় মেসির কাছে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু নিরাপত্তারক্ষীদের চোখে পড়ে যায় ওই খুদে। ব্যাস সঙ্গে সঙ্গে তাঁকে ধরে দূরে সরিয়ে দিয়ে আসেন এক নিরাপত্তারক্ষী। কিন্তু মেসিও ততক্ষণে দেখে নিয়েছিলেন নিজের ওই খুদে ফ্যানকে। সঙ্গে সঙ্গে নির্দেশ দেন শিশুটিকে তাঁর কাছে নিয়ে আসতে।
মেসির নির্দেশ পেয়েই খুদেটাকে ফেরত নিয়ে আসেন নিরাপত্তারক্ষীরা। সঙ্গে সঙ্গে মেসি জড়িয়ে ধরেন ওই খুদেকে। তোলেন সেলফিও। ব্যস খুশি খুদে ফ্যান। খুশি মেসির আপামোড় ফ্যানও।

CLASS: Lionel Messi rescues a young fan from security, so he can get a picture with him. 😎🇦🇷👏
(🎥 @TyCSports)pic.twitter.com/JGLHTRYjKz
— SPORF (@Sporf) August 31, 2017

Click it and Unblock the Notifications