Lionel Messi: ১৪ বছর পর ভারতে আসছেন মেসি! কোথায় ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল?
২০১১ সালে ভারতে এসেছিলেন লিওনেল মেসি। প্রায় ১৪ বছর আগে কলকাতা দেখেছিল মেসি ম্যাজিক। এরপর আর্জেন্টিনা দল জিতেছে বিশ্বকাপ, দুই বার কোপা আমেরিকা। মেসিও অবসরের দুয়ারে চলে এসেছেন। ফের একবার ভারতে আসছেন আর্জেন্টিনা ফুটবলের রাজপুত্র!
২০১১ সালে যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচ খেলে আর্জেন্টিনা। মেসির খেলা প্রথম সামনে থেকে দেখে কলকাতাবাসী। তারপর থেকে আর মেসি ম্যাজিক দেখার সুযোগ হয়নি কলকাতা বা ভারতের। ১৪ বছর পর ফের কি ভারতে আসতে চলেছে মেসির আর্জেন্টিনা? কলকাতা নয় এবার মেসিরা আসতে পারেন কেরলে।

ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমন জানিয়েছেন, কেরল সরকারের তত্ত্বাবধানে এই ম্যাচের আয়োজন করা হবে। সাংবাদিক সম্মেলনে কেরলের ক্রীড়ামন্ত্রী বলেন, ', স্পেনে গিয়ে আর্জেন্টিনা ফুটবল সংস্থার সঙ্গে কথা হয়েছে তাদের। পরের বছর সেপ্টেম্বর বা অক্টোবরে প্রদর্শনী ম্যাচ হতে পারে। এই হাই-প্রোফাইল ফুটবল ম্যাচ আয়োজন করতে আর্থিক সাহায্য করবেন রাজ্যের শিল্পপতিরা।'
বিশ্বকাপ জয়ের পর মেসিরা কেরলে এলে তা হবে এক ঐতিহাসিক সফর। ম্যাচ আয়োজনের বিষয়ে আত্মবিশ্বাসী কেরলের ক্রীড়ামন্ত্রী। তবে মেসিদের ম্যাচের দিনক্ষণ এখনও জানানো হয়নি। আব্দুলরহিম জানিয়েছেন আপাতত কোচিতে সেই ম্যাচ হবে বলে জানা গিয়েছে। কারণ সেই স্টেডিয়াম ৬০ হাজারের কাছাকাছি দর্শক ধরে। এই ম্যাচ উপলক্ষে ফিফা কর্তারাও কেরলে আসবেন বলে জানা গিয়েছে।
FIFA World Cup qualifiers: ঘরের মাঠে উরুগুয়ের বিরুদ্ধে আটকে গেল ব্রাজিল, পয়েন্ট তালিকাতেও হল বিরাট বদল
মেসিদের এই ম্যাচ আয়োজনের জন্য আনুমানিক ৪০ কোটি টাকার প্রয়োজন হবে কেরল সরকারের। রাজ্য সরকার পুরো টাকা অবশ্য দেবে না। প্রয়োজনীয় আপাতত সেই অর্থ জোগাড়ের চেষ্টায় নেমে পড়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। তিনি জানান, কেরলের মানুষকে সামনে থেকে লিওনেল মেসির খেলা দেখাতে তাদের সরকার। এর জন্য সবরকম চেষ্টা করা হবে।
কলকাতার মতোই কেরলও ফুটবল পাগল একটা রাজ্য। সেখানকার প্রচুর মানুষ আছেন যারা মেসি এবং তঁার দলের ভক্ত। ফলে মেসি জ্বরে আক্রান্ত হতে চলেছে কেরল রাজ্য. তবে ভারত সফরে এসে শুধু কেরলেই যাবেন মেসিরা নাকি অন্য শহরেও যাবেন তা এখন স্পষ্ট নয়।












Click it and Unblock the Notifications