Copa America 2024: দেশের জার্সিতে শেষ ম্যাচ ডি মারিয়ার, সতীর্থের থেকে ফাইনালে গোল চাইছেন মেসি
কোপা আমেরিকা ফাইনাজলে বিদায়ের সুর। সোমবার ভোরে(ভারতীয় সময় অনুসারে) কলম্বিয়ার বিরুদ্ধে কোপা আমেরিকার টানা দ্বিতীয় খেতাবের লক্ষ্যে মাঠে নামছে আর্জেন্টিনা। এটাই নীল সাদার জার্সিতে শেষ ম্যাচ হতে চলেছে আনহেল ডি মারিয়ার। আর্জেন্টিনার বহু যুদ্ধের সৈনিক এবার জাতীয় দলকে বিদায় জানাতে চলেছেন।
ডি মারিয়া মানেই ফাইনালে গোল। ২০০৮ অলিম্পিক্স থেকে ২০২১ সালের কোপা হোক বার ২০২২ সালের ফিফা বিশ্বকাপের ফাইনালে। আর্জেন্টিনার ট্রফি জয়ে অবদান রেখেছেন ডি মারিয়া। লিওনেল মেসি আশা করছেন সতীর্থ ডি মারিয়া র কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে আরও একটি গোল" করেই আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানবেন।

ডি মারিয়া নভেম্বরে ঘোষণা করেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের টুর্নামেন্টটিতে শেষবারের মতো তার দেশের প্রতিনিধিত্ব করবেন, দেশের হয়ে ১৪৪টি ম্যাচ খেলেছেন ডি মারিয়া।
৩৬ বছর বয়সী এই ফুটবলার সাম্প্রতিক বছরগুলিতে আর্জেন্টিনার-এর সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, ২০২১সালের কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে জয়সূচক গোল করেছিলেন, ২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে জয়ের অন্যতম কাণ্ডারী ছিলেন ডি মারিয়া। এমনকি ২০০৮ সালের অলিম্পিক্স ফাইনালেও নাইজেরিয়ার বিরুদ্ধে একমাত্র গোল করেছিলেন।
মেসি চান তার সহকর্মী উইঙ্গার তার বর্ণাঢ্য আন্তর্জাতিক কেরিয়ার শেষ করার আগে দলের জয়ে আরও একটিবার গুরুত্বপূর্ণ অবদান রাখুন। মেসি বলেন, "কে জানে? ফাইনালে হয়তো সে আরও একটি গোল করবে, যেমনটা সে আগের সব ম্যাচে করেছে। এটা অসাধারণ হবে। আমরা সবসময় তাকে বলি অবসর না নেওয়ার জন্য, আমাদের বিশ্বকাপ বাছাইপর্ব আসছে। তবুও, 'ফিডিও'(ডি মারিয়া) তার মন তৈরি করে ফেলেছেন এবং এটি পরিবর্তন হতে পারে এমন কিছু মনে হয় না।"
যদি তিনি ফাইনালে ম্যাচ খেলেন ডি মারিয়া আর্জেন্টিনার সর্বকালের সবথেকে বেশি ম্যাচ খেলাদের তালিকায় স্থান করে নেবেন। এখনও পর্যন্ত মেসি (১৮৬) এবং জাভিয়ের মাসচেরানো (১৪৭) পরই থাকবেন ডি মারিয়া(১৪৪)।
আবেগপ্রবণ ডি মারিয়া বলেছেন, "আমি জাতীয় দলের সাথে আমার শেষ খেলার জন্য প্রস্তুত নই, তবে এখন সময় এসেছে, এক হাজার জিনিস (ফাইনালে) ঘটতে পারে, কিন্তু আমি মনে করি যাই ঘটুক না কেন, আমি যেন মাথা উচুঁ করে চলে যেতে পারি। আমি আমার সাথে অনেক ট্রফি নিয়ে যাবো, কিন্তু আমি আমার সাথে যে লোক, সতীর্থ এবং বন্ধুদের নিয়ে যাবো তা তচা কোনও ট্রফির সমতুল্য হবে না।"












Click it and Unblock the Notifications