এক নয়, বার্সার সঙ্গে মেসির নাকি তিন চুক্তি! খবরে আলোড়ন ফুটবল মহলে
কোনও ক্লাবের সঙ্গে কোনও প্লেয়ারের কটি চুক্তি থাকে, কী ধারণা সকলের
বার্সেলোনায় জমজমাট খবর। জোর গুঞ্জন চলছিল এবারের জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডো খুললেই নাকি মেসিকে তুলে নিতে ঝাঁপাবে বিশ্বের টাকাওয়ালা ক্লাব।

বার্সেলোনা-র শত্রুরা জোর আশায় বুক বেঁধেছিলেন ,যে নতুন মরশুমে মেসিকে নিজেদের জার্সি পড়াবেন তাঁরা। তালিকায় ছিল পিএসজি, ম্যানচেস্টার সিটি-রা। কিন্তু তাদের জল্পনায় জল ঢেলে দিতে গিয়ে রীতিমতো সুর চড়িয়ে ফেললেন তিনি। পাশাপাশি মেসির সঙ্গে নিজেদের চুক্তি আছে এটা বোঝাতে বেশ কয়েক পোঁছ রঙও চড়ালেন তিনি।
ওয়াকিবহাল মহলের জল্পনার গুড়ে বালি থুড়ি সিমেন্ট ঢেলে দিলেন বার্সা প্রেসিডেন্ট জোসেপ বার্তোমিউ। তাঁর সাফ দাবি। কোনওভাবেই জানুযারি মাসে ফ্রি প্লেয়ার হচ্ছেন না মেসি। বার্সার সঙ্গে চুক্তি রয়েছে আর্জেন্তাইন স্ট্রাইকারের। তাও আবার একটা নয়, তিন -তিনটে চুক্তি করেছেন তিনি ক্যাটালন জায়ন্টদের সঙ্গে।
ব্যবসায়ীদের সঙ্গে একটি বৈঠকে নাকি এমনটাই দাবি করেছেন বার্সা প্রেসিডেন্ট। তাঁর সাফ কথা মেসি তাঁদের সঙ্গেই থাকছেন ২০২১ পর্যন্ত। ৪০ জন ব্যবসায়ীর সঙ্গে এক বিশেষ অনুষ্ঠানে মিলিত হয়েছিলেন বার্সা প্রেসিডেন্ট। স্প্যানিশ এক সংবাদ মাধ্যম সেই সূত্র থেকেই এই খবর বাজারে জানিয়েছে। যারপরই ফুটবল মহলে হাসির খোরাক হচ্ছেন বার্সেলোনা প্রধান।












Click it and Unblock the Notifications