গার্ড মুলারকে পিছনে ফেলে দিলেন মেসি, অপ্রতিরোধ্য বার্সা
দুরন্ত বার্সেলোনার জয়রথ অব্যহত।
বিশ্ব ফুটবলের অন্যতম সর্বকালীন সেরা গার্ড মুলারের রেকর্ডও ভেঙে ফেললেন। তিনি লিও মেসি। গত মরশুমটা একটু অফফর্মে গিয়েছিল। কিন্তু এবার তিনি ফের নিজেকে সেরা প্রমাণের লক্ষ্যে দুরন্ত গতিতে এগোচ্ছেন।
রিয়াল সোসিদাদের বিরুদ্ধে ফ্রি কিক থেকে গোল করে বাজিমাত লিও মেসির। ১৯৬৪ থেকে ১৯৭৯ বায়ার্ন মিউনিখের জার্সি গায়ে খেলেছিলেন গার্ড মুলার। ৪২৭ ম্যাচে ৩৬৫ গোল করেছিলেন তিনি। যা এতদিন অবধি সেরা পাঁচটি লিগের মধ্যে সর্বোচ্চ গোল ছিল। এদিন মেসি গোল করে ৩৬৬ গোলের মালিক হলেন। আর এত বছরের রেকর্ড ভেঙে ফেললেন।
New record for Lionel Messi!
The Argentina star's 366th league goal for Barcelona takes him beyond Gerd Muller, who previously held the record for most goals for a single club in Europe's top five divisions.
Barca win 4-2 at Real Sociedad.#LaLiga #FCBarcelona pic.twitter.com/kErueJjXTb
— Omnisport (@OmnisportNews) January 14, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এদিকে এদিন ম্যাচের শুরুটা অবশ্য মধুর হয়নি বার্সেলোনার। রিয়াল সোসিদাদের ঘরের মাঠে পিছিয়ে পড়ে ভালভার্দের ছেলেরা। লা লিগা মরশুমে এখনও অবধি হারেনি বার্সা, তাহলে এবারই প্রথম হারবে এমনটা এক সময় মনে হচ্ছিল। এদিন অবশ্য প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিলন রিয়াল সোসিদাদ। ম্যাচের ৩৪ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়ে বার্সা। রিয়াল সোসিদাদের হয়ে গোল করেন, উইলিয়ান হোসে এবং হুনামি। কিন্তু ওইটুকুই। পাউলিনহো ৩৯ মিনিটে বার্সা-র ডেডলক ভাঙেন। ২-১ গোলে পিছিয়ে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে বার্সেলোনা আক্রমণের ঝাঁঝ বাড়ে। লুই সুয়ারেজ জোড়া গোল হাঁকান। ৫০ মিনিটে প্রথম গোল করেন তিনি, এরপর ৭১ মিনিটেও ফের গোল। এগিয়ে যায় বার্সা। আর রিয়াল সোসিদাদের জয়ের স্বপ্নে বালি ঢেলে দেন লিও মেসি। ৮৫ মিনিটে ফ্রি কিক থেকে করা গোলে নতুন নজির গড়েন মেসি।
এ মরশুমে এখনও অবধি ১৬ টি গোল করেছেন, এবং ৮ টি সহযোগিতা করেছেন। নেইমার এ মরশুমের শুরুতে রেকর্ড টাকার অঙ্কের বিনিময়ে পিএসজিতে পাড়ি জমান। তারপরও নিজের জাত চেনাচ্ছেন মেসি। অবশ্যই তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছেন উরুগুয়ের তারকা লুই সুয়ারেজ।
📷 #RealSociedadBarça at Anoeta in pictures 😋
👉 https://t.co/MNPSSshc3W 👈
🔴🔵 #ForçaBarça pic.twitter.com/yTeAD3JWTh
— FC Barcelona (@FCBarcelona) January 14, 2018
Click it and Unblock the Notifications