ফুটবল থেকে তিনি কী চান, আর ফুটবল তাঁকে কি দিচ্ছে, জানুন মেসির জবানিতে

২০১৭ প্রায় শেষ। ২০১৮ দরজায় কড়া নাড়ছে। এই অবস্থায় মেসির ফোকাসে ২০১৮ র বিশ্বকাপ।২০১৪ বিশ্বকাপে ফাইনালে পৌঁছেও অধরা মাধুরী ছোঁওয়া হয়নি। সেই আক্ষেপ আজও মেসিকে কুড়ে কুড়ে খায়।

২০১৭ প্রায় শেষ। ২০১৮ দরজায় কড়া নাড়ছে। এই অবস্থায় মেসির ফোকাসে ২০১৮ র বিশ্বকাপ।২০১৪ বিশ্বকাপে ফাইনালে পৌঁছেও অধরা মাধুরী ছোঁওয়া হয়নি। সেই আক্ষেপ আজও মেসিকে কুড়ে কুড়ে খায়।

ফুটবল থেকে তিনি কী চান, আর ফুটবল তাঁকে কি দিচ্ছে, জানুন মেসির জবানিতে

২০১৮ বিশ্বকাপ সম্ভবত অঙ্কের হিসেবে মেসির শেষ বিশ্বকাপ। পাঁচবারের ব্যালন ডি অর জয়ী মেসি ক্লাবের জার্সি গায়ে সব সম্মানই পেয়েছেন। কিন্তু আর্জেন্তিনার জার্সি গায়ে একটা বড় খেতাব পাওয়ার স্বপ্ন তাঁর অধরাই রয়ে গেছে। বিশ্বের সেরা ফুটবলারের মতে ফুটবল তাঁর থেকে একটা বিশ্বকাপ চায়।

তবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ছাড়পত্র পেতে মেসিদের বেশ নাকানি চোবনি খেতে হয়েছে। লিও মেসি জানিয়েছেন, 'আমরা যখন রাশিয়া বিশ্বকাপে যাব, তখন আমার ভালো শেপে থাকব। কারণ আমরা ক্রমশই বাড়ছি। যে সময় ঠিক জিনিসটা করা উচিত ছিল সেটা না করলে কিছু খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতেই হয়। আমাদের ভেনেজুয়েলা ও পেরু ম্যাচ জেতা উচিত ছিল। আমরা সেটা করিনি। আমরা যদি সেটা করতাম তাহলে শেষ পর্বে যে খারাপ সময়টার মধ্যে আমরা গেছি,সেটা যেতে হত না। '

'নতুন কোচের সঙ্গে আমরা মাত্র চারটি ম্যাচ খেলেছি। ইকুয়েডর ম্যাচ আমরা পিছনে ফেলে এসেছি। সমস্ত ভয় দূরে সরিয়ে রেখে আমাদের ঝাঁপাতে হবে। আমরা সাফল্য পাচ্ছিলাম না বলে ভয় পাচ্ছিলাম। জাতীয় দলে এখন অনেকটাই পরিবর্তন হয়েছে। '

রিও বিশ্বকাপের স্মৃতি আজও মেসির মনে উজ্জ্বল। মেসি জানিয়েছেন গত বিশ্বকাপের অনুভূতি এক ফোঁটাও ভোলেননি তিনি। যেভাবে পুরো পথট স্বপ্নের মত কেটেছিল। তা তাঁর মনে উজ্জ্বল। ঠিক তেমনিই যেভাবে শেষটা হয়েছিল সেটাও একইরকম বেদনাদায়ক। তাঁর মতে এই স্মৃতি চিরকাল তাঁর জীবনে থেকে যাবে।

আর্জেন্তাইন কোচ জর্জ সাম্পাওলি কিছুদিন আগে জানিয়েছিলেন ফুটবল মেসির থেকে বিশ্বকাপ দাবি করে। মেসি জানিয়েছেন সাম্পাওলিও তাঁকে এই কথা বলেছেন। এর পাশাপাশি মেসি-র সহাস্য উত্তর, 'আমিও শুনেছি, উনিও আমাকে বলেছেন। আমার মনে হয় ফুটবল আমাকে নিশ্চয় ফল দেবে। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+