আন্তর্জাতিক ফুটবল থেকে ৩ মাস নির্বাসিত মেসি, কিন্তু কেন?
বড়সড় শাস্তি পেলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবল থেকে তিন মাস নির্বাসিত করা হয়েছে তাঁকে। শাস্তি এখানেই থেমে থাকছে না, ভারতীয় মূদ্রায় ৩৫ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে মেসির।
বড়সড় শাস্তি পেলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবল থেকে তিন মাস নির্বাসিত করা হয়েছে তাঁকে। শাস্তি এখানেই থেমে থাকছে না, ভারতীয় মূদ্রায় ৩৫ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে মেসির।

-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
কী কারণে শাস্তির কোপে মেসি
গত মাসে ব্রাজিলে হয়ে গেল একশো বছরেরও বেশি পুরনো কোপা আমেরিকার আসর। সেই টুর্নামেন্ট চলাকালীন লাতিন আমেরিকার ফুটবল সংস্থার (কনমেবল) উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেছিলেন লিও। লাতিন আমেরিকার ফুটবল সংস্থাকে কটূক্তি করাতেই তাঁকে শাস্তি দিল কনমেবলের শৃঙ্খলারক্ষা কমিটি।

মেসির সেই বিস্ফোরক মন্তব্য
কোপার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় মেসিরা। এরপর তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে চিলির বিপক্ষে লাল কার্ড দেখেন লিও।
ম্যাচে ৩৭ মিনিটের মাথায় বল দখলের লড়াইয়ে চিলির ডিফেন্ডার গ্যারি মেডেলের সঙ্গে সংঘর্ষ বাঁধে মেসির। ম্যাচে মেডেল ও মেসি দুজনকেই লাল কার্ড দেখানো হয়।
ম্যাচ জিতলেও পরে পুরস্কার বিতরণী মঞ্চ এড়িয়ে গিয়েছিলেন তিনি। আর্জান্তাইন অধিনায়ক পরে ক্ষোভ উগড়ে দিয়ে দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশনের দিকে আঙুল করে অভিযোগ করেন, ব্রাজিলকে চ্যাম্পিয়ন করতে আগে থেকে সবকিছু ঠিক করা রয়েছে।
এমন কী সেমিতে ব্রাজিলের বিরুদ্ধে তাঁদের দুটি পেনাল্টি পাওয়া থেকে বঞ্চিত করা হয় বলেও অভিযোগ করেন।

শাস্তির বিরুদ্ধে আবেদন করতে পারেন মেসি
কনমেবলের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার পর লিখিতভাবে ক্ষমা চাইলেও তাঁকে তিনমাস আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করা হল। এই নিয়ে মেসি অবশ্য এখনও মুখ খোলেননি।
শাস্তির বিরুদ্ধে মেসি ও আর্জেন্তিনা ফুটবল ফেডারেশন আবেদন করতে পারে। নির্বাসনের ফলে সেপ্টেম্বরে চিলি ও মেক্সিকো এবং অক্টোবরে জার্মানির বিরুদ্ধে দেশের জার্সিতে মাঠে নামতে পারবেন না আর্জেন্তাইন অধিনায়ক।












Click it and Unblock the Notifications