Euro Cup 2024: অস্ট্রিয়ার লড়াই ব্যর্থ, কোয়ার্টার ফাইনালে ডাচদের বিরুদ্ধে খেলার টিকিট পেল তুরস্ক
লড়াই করলেও শেষ পর্যন্ত জয় অধরাই থাকল অস্ট্রিয়ার। প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচে তুরস্কের মুখোমুখি হয়েছিল অস্ট্রিয়া। শেষ পর্যন্ত ১-২ গোলে হেরে বিদায় নিতে হল অস্ট্রিয়াকে। ইউরোর শেষ আটে জায়গা করে নিল তুরস্ক।
খেলা শুরুর ৫৭ সেকেন্ডের মাথায় অস্ট্রিয়াকে ধাক্কা দেয় তুরস্ক। নিরীহ কর্নার বার করতে গিয়ে গোলমাল করে ফেলেন অস্ট্রিয়ার ডিফেন্ডারেরা। বাউমগার্টনার ও পশের ভুল বোঝাবুঝির ফায়দা তোলে তুরস্ক। গোলরক্ষক পেন্টজ় কোনও রকমে বল বার করলেও ফিরতি বলে গোল করে তুরস্ককে এগিয়ে দেন মেরি ডেমিরাল। ইউরোর ইতিহাসে দ্বিতীয় দ্রুততম গোল করলেন তুরস্কের এই ফুটবলার। এরপর প্রথমার্ধে দুই দল একাধিক সুযোগ পেলেও তা থেকে গোল আসেনি। ফলে ১-০ গোলে এগিয়েই প্রথমার্ধে সাজঘরে ফেরে তুরস্ক।

একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে আরও কোণঠাসা করে রাখে তারা। কয়েকবার ভালো সুযোগও পেয়েছিল দলটি। টুর্নামেন্টের ডার্ক হর্স অস্ট্রিয়ার জন্য দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে মাইকেল গ্রেগরিটশ ৬৬ মিনিটে গোল করে ব্যবধান কমায়।
Incredible.
Türkiye face Netherlands in Berlin next #EURO2024 | #AUTTUR pic.twitter.com/FKv6Dyaqlg
— UEFA EURO 2024 (@EURO2024) July 2, 2024
গোল পেয়ে যেন আরও উজ্জীবিত হয়ে ওঠে অস্ট্রিয়া। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে তারা। চার মিনিট যোগ করা সময়ের শেষ মুহূর্তে গোল প্রায় পেয়েই যাচ্ছিল তারা; কিন্তু বমগার্টনারের হেড দুর্দান্ত ক্ষীপ্রতায় ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক মের্ট গুনোক। শেষ পর্যন্ত ২-১ ফলেই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে তুরস্ক। ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে প্রি কোয়ার্টার ফাইনালেই শেষ হল অস্ট্রিয়ার যাত্রা। শেষ আটের লড়াইয়ে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি তুরস্ক।
শেষবার ২০০৮ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে খেলেছিল তুরস্ক। এরপর তিনটি টুর্নামেন্টে খেললেও কখনও শেষ আটে পৌঁছাতেই পারেনি তুরস্ক। এবার সেই অপেক্ষার শেষ হল। অ্যালিয়াঞ্জ এরিনায় মঙ্গলবার (২ জুলাই) রাতে রোমানিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ডাচরা। বার্লিনে আগামী শনিবার কোয়ার্টার লড়াইয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তুরস্ক।












Click it and Unblock the Notifications