মোহনবাগান সুপার জায়ান্টের রক্ষণের শক্তি ও বিকল্প বাড়ল, মেহতাব সিং এবার সবুজ মেরুন জার্সিতে
মেহতাব সিংকে সই করিয়ে রক্ষণের শক্তি বাড়াল মোহনবাগান সুপার জায়ান্ট। দেশের অন্যতম সেরা ডিফেন্ডার শারীরিক সক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ হতেই আজ সকালে তাঁর সঙ্গে চুক্তি সেরে ফেলল সবুজ মেরুন। মুম্বই সিটি এফসিতে থাকাকালীন দুবার আইএসএল লিগ ও শিল্ড জেতার সাক্ষী সাতাশ বছরের এই ফুটবলার।

ভারতীয় দলের স্টপার মেহতাব সাইড ব্যাক পজিশনেও খেলতে পারেন। ফলে নিঃসন্দেহে বিকল্প বাড়ল হেড কোচ হোসে মোলিনার। কলকাতায় বছর চারেক খেলার অভিজ্ঞতা রয়েছে মেহতাবের, খেলেছেন ডার্বিতেও। আজ বিকেলে মোহনবাগান সুপার জায়ান্টের অনুশীলনেও যোগ দেবেন মেহতাব।
মেহতাব বলেছেন, মোহনবাগানে খেলার স্বপ্ন দেশের সব ফুটবলারেরই থাকে। আমারও ছিল। তা সফল হলো। মোহনবাগান সুপার জায়ান্ট অত্যন্ত শক্তিশালী দল। ভালো মানের বিদেশি ও জাতীয় দলের বেশিরভাগ সেরা ফুটবলার এই দলে খেলেন। কোচও অত্যন্ত সম্মানীয়, অভিজ্ঞ ও সফল। দেশের ফুটবলে এই ক্লাবের সুনাম ও সাফল্য প্রশ্নাতীত। আমার কাছে কলকাতার আরও ক্লাবের প্রস্তাব ছিল। কিন্তু মোলিনার টিমে খেলতে পারলে নিজেকে আরও প্রতিষ্ঠিত ও সমৃদ্ধ করতে পারব বলে এখানে এসেছি। টিম ম্যানেজমেন্টও খুব ভালো। তাঁরা স্বপ্ন দেখতে জানেন।
মুম্বই সিটি এফসির হয়ে আইএসএল, চ্যাম্পিয়ন্স লিগে খেলার অভিজ্ঞতা নতুন ক্লাবে কাজে লাগাতে চান মেহতাব। ১৬ সেপ্টেম্বর মোহনবাগান এসজির চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে। মেহতাব বলেন, সবার আগে আমার লক্ষ্য থাকবে ওই ম্যাচটি জেতা। নিজের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই। চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব দলের সঙ্গে মানিয়ে নিতে। এ ছাড়া সবুজ মেরুন জার্সিতে ডার্বিও জিততে চাই। ক্লাবের সভ্য-সমর্থকরা দেশের সেরাষ তাঁদের প্যাশন, আবেগ সম্পর্কেও জানি। আমিও স্বপ্ন দেখছি আমার ট্রফি ক্যাবিনেটে আরও কিছু ট্রফি এবার জমা হবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications