শান্ত মেহতাবের অন্য রূপ ,আইএসএলের শুরুতেই তোপ দাগলেন ইস্টবেঙ্গলের ঘরের ছেলে
ইস্টবেঙ্গলের বিশ্বস্ত সঙ্গী এ মরশুমে আইএসএলে নতুন দলের জার্সি গায়ে , কী তাঁর চিন্তাভাবনা
হঠাৎই অসন্তুষ্ট মেহতাব হোসেন। শান্ত স্বভাবের মেহতাব হোসেন আইএসএলের ড্রাফটিং নিয়ে রীতিমতো তেড়েফুঁড়ে উঠলেন। জানিয়ে দিলেন ড্রাফটিংয়ের চক্করে নিজের পছন্দের দলে খেলতে পারেননি তিনি।

আইএসএলে এর আগের সব মরশুমে কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়ে খেলেছেন মেহতাব হোসেন। তবে এবার তাঁর গায়ে নতুন জার্সি। জামসেদপুর এফ সি-র জার্সি গায়ে খেলছেন তিনি। একে ইস্টবেঙ্গলের সঙ্গে সাত বছরের সম্পর্কে ইতি। তার ওপর আইএসএএলেও নতুন ক্লাবে। ড্রাফটিংয়ের নিয়মের চক্করে তাঁর আর এবার কেরালায় খেলা হয়নি। কেরালা প্রথমে বিনীথ, সন্দেশ ঝিঙ্গান ও তাঁকে রাখতে চেয়েছিল। পরে সেই সংখ্যাটি কমে দুই হয় আর মেহতাব বাদ হয়ে যান।
এদিকে যে কিন্তু স্টিভ কাপেলোর কোচিংয়ে গত মরশুমে আইএসএলের ফাইনালে খেলেছিল কেরালা ব্লাস্টার্স তার কোচ হয়ে থাকেননি তিনি। এ মরশুমে তিনি কেরালা ছেড়ে এখন জামসেদপুরে। মেহতাব জানিয়েছেন এটা তাঁর কাছে আশীর্বাদ। কারণ কাপেলো-র মত কোচ তিনি কখনো পাননি। ফলে গুরু -শিষ্যর জুটি নতুন জার্সিতেও ভালো ফল করবে আশাবাদী মেহতাব।
তবে কোচি-র ড্রেসিং রুম তার সমর্থক সবকিছুই এখনও মেহতাবের মনে উজ্জ্বল। একইসঙ্গে তিনি ইস্টবেঙ্গল ফ্যানদের কথাও মনে করেছেন। লালহলুদের বিশ্বস্ত সৈনিক তাঁর দীর্ঘদিনের ফ্যানদের সমর্থনকে কুর্নিশ জানিয়েছেন।












Click it and Unblock the Notifications