মেরু ভাল্লুক নিকাকে চেনেন, রোনাল্ডোর ভাগ্য কিন্তু এখন এই ভাল্লুকের হাতে

নিকাকে চেনন? সেকি চেনেন না। চিন্তা করবেন না। আমরাই আলাপ করিয়ে দিচ্ছি কনফেডারেশন কাপের নতুন তারার সঙ্গে।

২০১০ বিশ্বকাপে-র পলকে নিশ্চয় ভোলেননি। শাকিরারা ওয়াকা ওয়াকা-র মত হিট ছিলেন পলও। একের পর এক ম্যাচে তাঁর অনুমান মিলিয়ে দিয়েছিল চ্যাম্পিয়ন অবধি।

নিকা -কাঁপাচ্ছে কনফেডারেশন কাপ

এবার কনফেডারেশন কাপ ২০১৭ তে সেইরকমই ভবিষ্যৎ বাণী বিশারদ হয়ে উঠেছেন নিকা। এই মেরু ভাল্লুক মস্কো চিড়িয়াখানার বাসিন্দা। ২ বছরের এই মেরু ভাল্লুক নাকি ফুটবল নিয়ে খেলতে দারুণ ভালোবাসেন। আর তার থেকেই এই ফুটবল ভবিষ্যৎ বক্তার দায়িত্ব নিয়েছেন তিনি। রাশিয়ার পূর্বপ্রান্তের কোনও গ্রাম থেকে শিশু অবস্থায় এই মেরু ভাল্লুককে উদ্ধার করা হয়েছিল। খুব সম্ভবত নিকার মাকে পোচাররা হত্যা করেছিলেন। তারপর থেকে এই অনাথ শিশুর জায়গা হয় মস্কোর চিড়িয়াখানা।

পলের ক্যারিশমা

২০১০ বিশ্বকাপ কাঁপানো পল মারা যান ২০১০ সালের ২৬ অক্টোবর। সি লাইফ সেন্টারে নিজের অ্যাকোরিয়ামেই মৃত্যু হয়েছিল তারকা অক্টোপাসের। তারপর এক দু'বার একরকম ম্যাচের বিজয়ী ঘোষণা করার ঘটনা শোনা গেলেও পলের জনপ্রিয়তা কেউই ছুঁতে পারেননি। এবারের কনফেডারেশন কাপের নিকা অবশ্য অনেকটাই নিকার মতই লাইমলাইটে।

তবে সেসব এখন অতীত। এখন দু'বছরের নিকা গ্লোবাল সেলিব্রিটি। ২০১৭ কনফেডারেশন কাপে পর্তুগাল, জার্মানি যেরকম দারুণ ফুটবল খেলছে,ঠিক তেমনিই ঝকঝকে পারফরমেন্স নিকারও। ইন্টারনেটেও ভাইরাল হয়েছে তার ভিডিও।

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/8vMtPtKzzF8" frameborder="0" allowfullscreen></iframe>

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+