ক্রোমার জায়গায় বাগানের নতুন বিদেশি আক্রম, তবে বেসুরো বাজছেন ডিকা
মোহনবাগান নিজের এক নতুন বিদেশিকে সই করিয়ে নিল।
আনসুমান ক্রোমাকে ছেড়ে দেওয়ার পর আর সময় নষ্ট করল না মোহনবাগান। নিয়ে নিল নয়া বিদেশি আক্রম মোঘরবিকে।

আই লিগের একটি মাত্র ক্লাবেই অবশ্য খেলার অভিজ্ঞতা আছে আক্রমের। সেটা চার্চিল ব্রাদার্স। সেখানে ০১২-১৩ সালে খেলেছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। ১৮ ম্যাচে করেছিলেন ১০ গোল। লেবাননের এই ফুটবলার ২০১৫-১৬ সালে নেজমে এসসিতে খেলেছিলেন। সেসময় ২৬ ম্যাচে ১৬ গোল করেছিলেন। মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে বিবৃতি জানিয়ে এই খবর দেওয়া হয়েছে। ইতিমধ্যে মোহনবাগানে তিনি সইও করেছেন।
লেবাননের জাতীয় দলের জার্সি গায়েও গোল রয়েছে আক্রমের। মূলত নেজমে এফসি-তে খেললেও ত্রিপোলি এফসিতেও খেলেছেন এই লেবানিজ ফুটবলার।
এদিকে ক্ষতিপূরণ ছাড়াই ক্রোমা রিলিজ় নিলেও বেঁকে বসেছেন ডিপান্ডা ডিকা। দিন কয়েক আগে গোল করে প্রাক্তন কোচ সঞ্জয় সেনের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বলেছিলেন কোচ লংবলে খেলাতেন বলে তিনি গোল পাননি। কিন্তু তারপরেও তার পারফরম্যান্সে বিরক্ত টিম ম্যানেজমেন্ট তাঁকে ছাঁটতে গেলে তিনি ক্ষতিপূরণ চেয়েছেন।
এদিকে ডিকার পরিবর্তে প্রাথমিকভাবে বাগানে খেলে যাওয়া ডাফির কথা ভাবা হয়েছিল। কিন্তু তাঁকে পাওয়া যাবে না বলে জানিয়েছেন তিনি। এই অবস্থায় আর্থিক সঙ্গতি নিয়ে ভাবনায় মোহনবাগান।












Click it and Unblock the Notifications