মেসির জব্বর ফ্যানকে চেনেন না, চেনালেন সুয়ারেজ
বিশ্বজোড়া তাঁর ফ্যান,আট থেকে আশি সবাই রয়েছে তালিকায়। তবে দু'বছরের ফ্যানকে দেখে দারুণ খুশি এলএম টেন। জানতে চান কে সেই ফ্যান।
আমি তোমার হায়রে জব্বর হোয় রে জব্বর ফ্যান হয়ে গেলাম-এর যেন চমৎকার উদাহরণ। লিওনেল মেসি একডাকে যাঁকে ফুটবলপ্রেমী জনতা চেনেন। বিশ্ব জুড়ে আট থেকে আশি, নারী থেকে পুরুষ সকলেই তাঁর ফ্যান। তা বলে দু'বছরের শিশুও তাঁর এমন জব্বর ফ্যান হতে পারে সে কথা না শুনলে বিশ্বাস করবেন না।
লিভারপুলের একটি ক্লাবের ফুটবল খেলোয়াড় জেমস এলিস সদ্য বিবাহিতা স্ত্রী ও দু ' বছরের ছেলেকে নিয়ে ইবিজায় ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানে এক রেস্তোঁরায় খাবার সময় মেসি-সুয়ারেজ-ফ্যাব্রেগাসকে দেখতে পান তাঁরা। ব্যস আর যায় কোথায়। পরিবারের খুদে সদস্যটি খেপে ওঠে এখনই আলাপ করিয়ে দিতে হবে মেসির সঙ্গে।

প্রথমে মেসি অবশ্য খুব একটা পাত্তা দেননি। এরপরই আসরে নামেন সুয়ারেজ । জেমস তাঁর ছেলেকে ব্লেককে নিয়ে যান মেসির কাছে। এবং এও বলে দেন লিভারপুল থেকে তো কি হয়েছে এই বয়সী ফ্যান মেসি কোথায় পাবেন। ব্যস তারপরই বরফ গলে জল।

মেসির কোলে বসে ছবি তোলেন ছোট্ট ব্লেক। আর তাঁকে পায় কে । সুয়ারেজ, ফ্যাব্রেগাসও ছবি তোলেন মেসির খুদে ভক্তর সঙ্গে। সব মিলিয়ে একেবারে মধুরেণ সমাপয়েৎ।












Click it and Unblock the Notifications