দুই বছরের চুক্তি চেন্নাইয়ানে যাচ্ছেন ইস্টবেঙ্গলের এই ঘরের ছেলে
দুই বছরের চুক্তি চেন্নাইয়ানে যাচ্ছেন ইস্টবেঙ্গলের এই ঘরের ছেলে
আমরা আগেই জানিয়েছিলাম শুধু সৌরভ দাস নয়, আসন্ন মরসুমে ইস্টবেঙ্গলের ঘরের ছেলে মহম্মদ রফিকেরও নতুন ঠিকানা হতে পারে চেন্নাইয়ান এফসি। সত্যি হতে চলেছে সেটাই। দু'বছরে চুক্তিতে চেন্নাইয়ানের চুক্তিপত্রে সই করতে চলেছেন মহম্মদ রফিক।

চেন্নাইয়ানের দেওয়া প্রস্তাব পছন্দ হয়েছে ভারতীয় ফুটবলে দাপিয়ে বেড়ানো এই মিডফিল্ডারের। ৩১ মে পর্যন্ত এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি রয়েছে রফিকের। এই চুক্তির মেয়াদ শেষ হলেই গ্রীস্মকালীন ট্রান্সফার উইন্ডোতে চেন্নাইয়ানের চুক্তি পত্রে সই করে দেবেন তিনি। প্রি-কন্ট্রাক্ট ফর্মে আজই সই করে দেওয়ার কথা রয়েছে রফিকের। যদিও ওয়ান ইন্ডিয়া বাংলার পক্ষ থেকে রফিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরাসরি চুক্তিবদ্ধ হওয়ার কথা স্বীকার করেননি। তবে, তিনি জানিয়েছেন, কথা পজিটিভ দিকেই এগিয়েছে। অতি শীঘ্রই সিদ্ধান্ত নিয়ে নেবেন। সূত্রের খবর, দুই বছরের চুক্তি রফিককে অফার করেছে চেন্নাইয়ান এফসি। যার অর্থ ২০২৪ পর্যন্ত চেন্নাইয়ানের জার্সিতেই দেখা যাবে তাঁকে।
দুই বারের আইএসএল জয়ী চেন্নাইয়ানের দিকে পা বাড়িয়ে রাখা রফিক এটিকে মোহনবাগান তৎকালীন অ্যাতলেটিকো ডি কলকাতার আইএসএল জয়ী প্রথম দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তাঁর গোলেই আইএসএল-এর প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল সঞ্জীব গোয়েঙ্কার দল। কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ২০১৪ আইএসএল-এর ফাইনালে ৯০ মিনিটে হেডে গোল করেছিলেন রফিক। ইতিমধ্যেই দুই বছরের চুক্তিতে সৌরভ দাসের সার্ভিস নিশ্চিত করেছে চেন্নাইয়ান। তাঁরা চুক্তি বাড়িয়েছে দলের অধিনায়ক অনিরুদ্ধ থাপার সঙ্গেও।
২০১০ সালে ইউনাইটেড স্পোর্টসের জার্সিতে কলকাতা ময়দানে নজরকাড়েন রফিক। নবাব ভট্টাচার্যের ক্লাবে চার বছর থাকার পর ২০১৪ সালে তাঁকে সই করায় ইস্টবেঙ্গল। ওই বছরই ইস্টবেঙ্গল থেকে লোনে রফিককে আইএসএল-এর জন্য দলে নেয় অ্যাথলেটিকো ডি কলকাতা। লাল-হলুদে চার মরসুম কাটানো রফিক পর পর চার বার কলকাতা লিগ জয়ী ইস্টবেঙ্গল দলের সদস্য ছিলেন। ২০১৬ সালে ইস্টবেঙ্গল থেকে লোনে তিনি সই করেন কেরল ব্লাস্টার্সের হয়ে।
২০১৮-১৯ মরসুমে ফ্রি ট্রান্সফারে রফিক যোগ দেন মুম্বই সিটি এফসিতে। হাইল্যান্ডারদের হয়ে দুই মরসুম খেলার পর ফের তাঁর প্রত্যাবর্তন ঘটে লাল-হলুদে। ২০২০-২১ মরসুমে আইএসএল-এ একাদশ দল হিসেবে যোগ দেয় ইস্টবেঙ্গল। আইএসএল-এ খেলার ছাড়পত্র অর্জন করার পরই রিক্রুটাররা ঘরের ছেলেকে ঘরে ফেরাতে তৎপর হয়ে ওঠেন। আইএসএল-এ প্রথম দুই মরসুমে লাল-হলুদ দল ব্যর্থ হলেও রফিকের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications