Kylian Mbappe: কিলিয়ান এমবাপের একের পর এক বিতর্কিত পোস্টে ফুটবল মহলে আলোড়ন! হঠাৎ কেন এমন ঘটনা?
Kylian Mbappe: কিলিয়ান এমবাপের এক্স হ্যান্ডলে একের পর এক বিতর্কিত পোস্ট। তার কোনটিওতেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সর্বকালের সেরা বলতে গিয়ে লিএনেল মেসিকে বামন বলা হয়েছে।
আবার ম্য়ানচেস্টার ইউনাইটেড থেকে ম্যানচেস্টার সিটি, পিএসজি-র মতো একাধিক জনপ্রিয় ক্লাবকে ঘিরে আপত্তিকর পোস্ট। যা ফুটবল মহলে আলোড়ন ফেলে দিল।

এমবাপে স্পেনে থাকাকালীন আজ সকালেই বিষয়টি সকলের নজরে আসে। তবে বিষয়টিতে গোলমাল রয়েছে সেটা বোঝা যায়, যখন দেখা যায় ডলার এমবাপে ($MBAPPE) লিখে ক্রিপ্টোকারেন্সির প্রচার চলতে থাকে। ৯০ হাজার সেলসের দাবিও করা হয়।
সম্প্রতি রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এমবাপে। তাঁর এক্স হ্যান্ডল থেকেই ম্য়ানচেস্টার ইজ রেড লেখা বার্তা দেওয়া হয়। আবার ম্যান ইউয়ের একটি জনপ্রিয় ফ্যান অ্যাকাউন্টকে ফুটবল মহলে সেরা অ্যাকাউন্টেরও আখ্যা দেওয়া হয়।
এ সব দেখে এক নেটাগরিক জানতে চেয়েছিলেন তিনি প্রিমিয়ার লিগের ক্লাবে যোগ দিতে চান কিনা। তখন লন্ডন সম্পর্কে আপত্তিকর মন্তব্য় করা হয় এমবাপের অ্যাকাউন্ট থেকে। ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, এমবাপে টোকেন লঞ্চের পর তা সোশ্যাল মিডিয়ায় দারুণ ট্রেন্ডিং হয়। এর ভ্যালু লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করার পর আচমকাই ধস নেমে শূন্যে নেমে আসে।
এরই মধ্যে জানা যায় এমবাপের এক্স হ্যান্ডলটি হ্যাক হয়ে গিয়েছে। এমনকী দীর্ঘক্ষণ ধরে এ সব বিতর্কিত পোস্ট চলতে থাকলেও এমবাপের পিআর টিম যেভাবে নিষ্ক্রিয়তা দেখিয়েছে তাতে হতবাক ফুটবলপ্রেমীরা। যদিও কিছুক্ষণ পর দেখা যায় বিতর্কিত পোস্টগুলি ডিলিট করা হয়েছে।












Click it and Unblock the Notifications