নেইমারকে ছাড়তে হবে তবেই খেলবেন প্যারিসের ক্লাবে, পিএসজির সামনে কঠিন তিনটি শর্ত রাখলেন এমবাপে
নেইমারকে ছাড়তে হবে তবেই খেলবেন প্যারিসের ক্লাবে, পিএসজির সামনে কঠিন তিনটি শর্ত রাখল এমবাপে
যত দিন এগোচ্ছে ততই নিজেকে ধরাছোঁয়ার বাইরে মনে করছেন কিলিয়ান এমবাপে। এবার অনবদ্য খেলে ফাইনালে উঠেও বিশ্বকাপ জিতে উঠতে পারেননি। একমাত্র ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয়ী দলে থাকার কারণে নিজেকে বিশ্বকাপ জেতা খেলোয়াড় বলতে পারেন মাত্র। এ ছাড়া একক কৃতিত্বে কোনও দলকে সাফল্য এনে দিতে এখনও তিনি ব্যর্থ। শ্রেষ্ঠত্বের আসন অর্জন করতে হলে অনেক পথ অতিক্রম করা বাকি, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু এখন থেকেই নিজেকে নেইমার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসির স্তরের ফুটবলার ভাবতে শুরু করে দিয়েছেন তিনি।

নেইমার দলে থাকলে পিএসজি'র হয়ে খেলবেন না এমবাপে:
ফিফা বিশ্বকাপ ২০২২-এ খেলার দশ দিনের মাথায় প্যারিস সাঁ জাঁ (পিএসজি)-র হয়ে খেলতে নামবেন এমবাপে কিন্তু তার আগে পিএসজির ম্যানেজমেন্টকে তিনটি শর্ত দিয়েছেন এই তরুণ ফুটবলার। তিনি পিএসজি-কে জানিয়ে দিয়েছেন তাঁকে দলে রাখতে হলে রিলিজ করতে হবে নেইমারকে। নেইমারের যদি এই দলে খেলেন তা হলে তিনি দল ছাড়বেন। স্প্যানিশ সংবাদমাধ্যম ওকে ডাইয়ারিও-এ এমন খবরই প্রকাশিত হয়েছে। কিছু দিন আগে শোনা যাচ্ছিল আসন্ন মরসুমের আগে প্যারিসের ক্লাব ছেড়ে রিয়াল মাদ্রিদে সই করতে পারেন এমবাপে কিন্তু সেই সম্ভবনা নেই বললেই চলে।

এমবাপেকে নেবে না রিয়াল মাদ্রিদ:
মরসুমে রিয়াল মাদ্রিদের সঙ্গে চূড়ান্ত কথা বলেও পিছিয়ে এসেছিলেন এমবাপে তা মেনে নিতে পারেনি রিয়াল। সেই রাগ এখনও প্রশমিত হয়নি। যেই কারণে রিয়াল মাদ্রিদে তাঁর জন্য এই মুহূর্তে দরজা বন্ধ। কোনও ভাবেই এই ফুটবলারকে নিজেদের জার্সি দেবে না বিশ্ব ফুটবলের এই জায়ান্ট। ২০২৪-২৫ মরসুম পর্যন্ত পিএসজির সঙ্গে এমবাপের চুক্তি থাকলেও সেই চুক্তিতে একটি শর্ত এ-ও রয়েছে তিনি চাইলে অন্য ক্লাবে যেতে পারেন এবং তখন তাঁকে ছেড়ে দিতে হবে পিএসজিকে।

পিএসজি'তে নিজেকে প্রতারিত মনে করছেন এমবাপে:
এমনও শোনা যাচ্ছে পিএসজির সঙ্গে চুক্তি নবীকরণ করার সময়ে ক্লাবের পক্ষ থেকে যে কথা তাঁকে দেওয়া হয়েছিল সেই কথা নাকি ক্লাব রাখেনি এবং সেই কারণে নিজেকে প্রতারিত মনে করছেন এমবাপে এবং সেই কারণেই তিনি ক্লাব ছাড়ার হুমকি দিয়েছেন। ক্লাবকে আরও একটি সুযোগ দিয়েছেন এমবাপে তাঁকে ধরে রাখার জন্য কিন্তু এই ক্ষেত্রে একাধিক কঠিন শর্ত তিনি রেখেছেন।

এমবাপের অপর দুই শর্ত:
ক্লাবের সামনে এমবাপে অপর দুইটি যে শর্ত রেখেছে তার মধ্যে একটি হল জিনেদিন জিদানকে কোচ করে আনা। এমবাপে ক্লাবকে জানিয়েছেন তিনি বর্তমান প্রশিক্ষকের পরিবর্তে পিএসজি'র কোচ হিসেবে চান জিনেদিন জিদানকে। উল্লেখ্য, জিদানকে কোচ করার বিষয়ে অনেক দিন ধরেই স্থির করে রেখেছে ফরাসি ফুটবল ফেডারেশন। বিশ্বকাপের পরই তাঁকে দায়িত্ব দেওয়ার কথা ছিল ফরাসি ফুটবলের নিয়ামক সংস্থার। কিন্তু বিশ্বকাপে ব্যর্থতার পরই জিদানকে কোচ করার ক্ষেত্রে ভাবনা চিন্তা শুরু করেছে ব্রাজিল। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে পরাজয়ের পর ব্রাজিলের কোচের পদ থেকে সরে দাঁড়ান তিতে। তার পরিবর্তে জিদানের কথা ভাবছে পেলের দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। নতুন করে এমবাপে তাঁকে পিএসজি'র কোচের পদে চাওয়ায় জিদানের সামনে আরও একটি অপশন খুলে গিয়েছে। এমবারে তৃতীয় শর্ত হল হ্যারি কেনকে সই করানো। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনকে পিএসজি'র জার্সিতে চান এমবাপে এবং সেই কারণে তিনি ক্লাবের সামনে শর্ত রেখেছেন টটেনহ্যাম হটস্পারের এই গোলরক্ষককে সই করানোর। তবে, এই শর্ত পিএসজি রাখতে পারবে কি না তা নিয়ে সংশয় রয়েছে কারণ হ্যারি কেন টটেনহ্যামের ঘরের ছেলে। সেই দলের প্রধান ফুটবলার এবং অধিনায়ক। নিজের ক্লাব ছেড়ে তিনি পিএসজি-তে আসবেন কি না, সেটাই বড় প্রশ্ন।

বিশ্বকাপে এমবাপের পারফরম্যান্স:
এমবাপে এতগুলো শর্ত রাখতে পেরেছে শুধু বিশ্বকাপে ভাল পারফরম্যান্সের জেরে। ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে তিনি হ্যাটট্রিক করেন যার মধ্যে দু'টো গেল করেছেন পেনাল্টি থেকে। তবুও লিওনেল মেসির দাপটের সামনে নিজের দলকে বিশ্বকাপ জেতাতে পারেননি। এমিলিয়ানো মার্টিনেজের কাছে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত হয় এমবাপের ফ্রান্স। মেসির থেকে মাত্র ১টি গোল (৮ গোল) বেশি করে গোল্ডেন বুট জিতেছেন এমবাপে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications