চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ে চাকরি গেল সারির, রোনাল্ডোদের নতুন কোচ বিশ্বকাপ জেতা প্রাক্তন তারকা

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ে চাকরি গেল সারির, নতুন কোচ আন্দ্রে পিরলো

জল্পনা আগেই ছিলই। শুক্রবার রাতে দ্বিতীয় পর্বের ম্যাচ জিতলেও দুই লেগ মিলিয়ে লিয়র কাছে পিছিয়ে পড়ার চ্যাম্পিয়ন্স লিগ থেকে জুভেন্তাসের বিদায়ের পর সেই জল্পনাই সত্যি হল। তিন বছরের চুক্তি থাকলেও দলের খারাপ পারফরম্যান্সের জন্য কোপ। চাকরি গেল কোচ মৌরিজিও সারির।

ইতালির প্রাক্তন তারকাকে নতুন কোচ করল জুভেন্তাস

ইতালির প্রাক্তন তারকাকে নতুন কোচ করল জুভেন্তাস

লাজিও'র কোচ ইনজাঘি থেকে টটেনহ্যামের প্রাক্তন কোচ মারিসিও পোচেত্তিনো, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের নতুন কোচ হওয়ার দৌড়ে প্রাথমিকভাবে এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে বাজিমাত করলেন ইতালির প্রাক্তন তারকা এবং বিশ্বকাপজয়ী আন্দ্রে পিরলো।

অতীতে জুভেন্তাসে খেলেছিলেন পিরলো

অতীতে জুভেন্তাসে খেলেছিলেন পিরলো

শনিবার রাতে সরকারি ভাবে তাঁকে নতুন কোচ হিসেবে ঘোষণা করল জুভেন্তাস। ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত জুভেন্তাসেই খেলেছিলেন আন্দ্রে পিরলো। তারপর সেখান থেকে মার্কিন মেজর লিগ সকারে খেলতে চলে যান।

লিয়র কাছে হার

লিয়র কাছে হার

প্রথম পর্বের ম্যাচে ১-০ গোলে হেরেছিল জুভেন্তাস। ফলে শুক্রবার তাই তাঁদের জিততে হলে কমপক্ষে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকতে হত। কিন্তু তুরিনে শুরুতেই ধাক্কা খায় ওল্ড লেডি। মাত্র ১২ মিনিটেই ফ্রান্সের ক্লাবটি এগিয় যায়। এরপর প্রথমার্ধে শেষ ও দ্বিতীয়ার্ধ শুরুতে গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দলকে ২-১ ম্যাচ জেতান।

এগ্রিগ্রেডে হার

এগ্রিগ্রেডে হার

দুই পর্ব মিলিয়ে খেলা দুই দল ২-২ গোলে ম্যাচ শেষ করলেও অ্যাওয়ে গোলের ভিত্তিতে জুভেন্তাসকে ছিটকে দিয়ে লিয় চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+