মরণ-বাঁচন লড়াইয়ে স্বপ্নের ম্যাচ উপহার, জার্মানি হার না মানা মানসিকতায় পরাজিত সুইডেন
একেবারে শেষ মুহূর্তের নাটকীয় গোলে সুইডেনকে হারিয়ে বিশ্বকাপে জিয়নকাঠি পেল জার্মানি। কড়া প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় তাদের অক্সিজেন দিল।
একেবারে শেষ মুহূর্তের নাটকীয় গোলে সুইডেনকে হারিয়ে বিশ্বকাপে জিয়নকাঠি পেল জার্মানি। কড়া প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় তাদের অক্সিজেন দিল। এই ম্যাচ হারেলই বিদায় নিতে হবে বিশ্বকাপ থেকে, এই অবস্থায় খেলতে নেমে এক উপভোগ্য ম্যাচ উপহার দিল জার্মানি। রক্ষাণাত্মক মানসিকতা নিলেও সুইডেনও অসাধারণ ফুটবল খেলল এদিন। জার্মানির হয়ে অসাধারণ ফ্রিকিকে জয়সূচক গোল করেন রিয়াল তারকা টনি ক্রুজ।
জার্মানির কাছে জেতা ছাড়া কোনও উপায় ছিল না এই ম্যাচ। ইতিমধ্যে এই গ্রুপ থেকে মেক্সিকো কোয়ালিফাই করেছে নক আউট পর্বে। বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। এখন লড়াই জার্মানি বনাম সুইডেনের। আর দুই প্রতিদ্বন্দ্বীর ম্যাচে সুইডেন ছিল অ্যাডভান্টেজ পজিশনে। কারণ ইতিমধ্যে একটি ম্যাচে জয় পেয়েছে সুইডেন।
এই অবস্থায় খেলতে নেমে ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে জার্মানরা। সুই়ডেন বক্সে একের পর এক আক্রমণের ঝড় নেমে আসে। আর সুইডেনও কম যায়নি। প্রতি আক্রমণে জার্মানিকে ঝটকা দিতে থাকে মাঝেমধ্যেই। এর মধ্যে ১২ মিনিটে ন্যুয়েরকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হয় সুইডেন।
Another moment in time. #GERSWE pic.twitter.com/OAxDRvTrff
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 23, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এরপর ঝটিকা আক্রমণ থেকে ৩২ মিনিটের মাথায় সুইডেনকে গোল করে এগিয়ে দেন ওলা তোইভেনেন। তারপরও এই অর্ধে অন্তত তিন গোলে এগিয়ে যাওয়ার মতো সুযোগ পেয়েছিল সুইডেন। কিন্তু তা কাজে লাগাতে পারেননি সুইডিশরা। জার্মানিও আক্রমণ বজায় রাখলেও গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সুইডেনের জালে বল জড়িয়ে জার্মানিকে খেলায় ফিরিয়ে আনেন মার্কো রিউজ।
দ্বিতীয়ার্ধে গোটা মাঠজুড়ে জার্মানদের দাপট। গোল শোদের পর থেকেই জার্মানি মরিয়া হয়ে ওঠে জয়ের জন্য। আর একটি গোল। কিন্তু মুহূর্মুহূ গোলের সুযোগ তৈরি করেও ব্যর্থ হন মুলার-গোমেজরা। এরই মধ্যে ৮১ মিনিটের মাথায় লালকার্ড দেখে বেরিয়ে যান বোয়েতং। তবে ১০ জন হয়ে গেলেও আক্রমণের গতি রোধ হয়নি।
Football, eh?#GERSWE pic.twitter.com/PWPS9s0UtQ
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 23, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এর মধ্যে ন্যুয়ের দুবার পতন রোধ করেন ঠিকই, কিন্তু জার্মানির আক্রমণের ঝাঁঝ ছিল তীব্র। তার জেরেই একেবারে শেষ লগ্নে গোল পেয়ে গেলেন ক্রুজ। খেলা শেষ হয়ে তখন ১ মিনিটে বাকি। অতিরিক্ত সময়ের খেলা চলছে। তখনই ফ্রিকিক পায় জার্মানি। ক্রুজের শট অলিসনকে পরাস্ত করে আশ্রয় নেয় সুইডেনের জালে। জার্মানি কড়া প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জয়ী হয় ২-১ গোলে।
Click it and Unblock the Notifications