রাশিয়া বিশ্বকাপের প্রথম নিস্ফলা ম্যাচ, ফ্রান্সের সব আক্রমণই ভোঁতা করে দিল ডেনমার্ক

রাশিয়া বিশ্বকাপে প্রথম ১২ দিন কোনও গোলশূন্য ড্র ম্যাচ দেখা যায়নি। ১৩তম দিনে রেকর্ড ব্রেক হয়ে গেল। ফ্রান্স বনাম ডেনমার্ক ম্যাচ শেষ হল গোলশূন্য অবস্থায়।

রাশিয়া বিশ্বকাপে প্রথম ১২ দিন কোনও গোলশূন্য ড্র ম্যাচ দেখা যায়নি। ১৩তম দিনে রেকর্ড ব্রেক হয়ে গেল। ফ্রান্স বনাম ডেনমার্ক ম্যাচ শেষ হল গোলশূন্য অবস্থায়। দুই প্রতিপক্ষই পয়েন্ট ভাগাভাগি করে পৌঁছে গেল নক-আউট পর্বে। যদিও অন্য ম্যাচে পেরু অস্ট্রেলিয়ার সম্ভাবনাকে ধূলিসাৎ করে দেয়। সরাসরি ২-০ গোলে ম্যাচ জিতে বিশ্বকাপ থেকে নিজেদের বিদায়ের সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ারও বিদায় নিশ্চিত করে দেয়।

ফ্রান্সের সব আক্রমণই ভোঁতা করে দিল ডেনমার্ক

গ্রুপ সি-র নক আউটে আগেই উঠে গিয়েছিল ফ্রান্স। ডেনমার্কের ভাগ্য ঝুলে ছিল এই ম্যাচর উপর। গ্রুপের অন্য খেলায় পেরু এগিয়ে যাওয়ায় একপ্রকার নিশ্চিতই হয়ে গিয়েছিল ডেনমার্কের নক আউটে যাওয়া। আর সেই সঙ্গে ফ্রান্স ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই ড্যাং ডেঙিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাবে ডেনমার্ক।

সেই লক্ষ্য নিয়েই খেলা শুরু হয়। ম্যাচ যত এগিয়েছে ততই ফ্রান্সের আক্রমণের তেজ বেড়েছে। ডেনমার্ক ড্রয়ের খেলা খেলে গিয়েছে। সেই লক্ষ্যে তারা সফল। প্রথমার্ধে প্রায ৬৫ শতাংশ বল পজেশন রেখেও গোল করতে ব্যর্থ হয় ফ্রান্স। এই পর্বে বার্সা তারকা ডেম্বেলে ও আ্যটলেটিকো মাদ্রিদের গ্রিজম্যানের জুড়ি দারুন জমে ওঠে।

Today, we witnessed our first 0-0 of the tournament ☹️

Don't cry because it is over, smile because it happened 🙂#WorldCup pic.twitter.com/bAQszQVOzn
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 26, 2018

তবে কোনও বলই তাঁরা গোলে পর্যবসিত করতে পারেনি। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। তুলনায় দ্বিতীয়ার্ধে ডেনমার্ক অনেক নিশ্চিন্ত হয়ে খেলা শুরু করে। কেননা তখন খবর চলে এসেছে অপর খেলায় অস্ট্রেলিয়া হারছে। তাই তেড়েফুঁড়ে আক্রমণ শুরু করে ডেনমার্ক। কিন্তু পজিটিভ সুযোহ তৈরি করতে পারেনি কেউই। বেশ কয়েকটি হাফ চান্স পেয়েছিল দুই দলই। তা থেকে গোল হয়নি।

ডেনমার্কের তুলনায় অনেক বেশি সপ্রতিভ ছিলেন দেঁশের ছেলেরা। লাগাতার আক্রমণ চালিয়ে গিয়েছে। কিন্তু গোল পায়নি তারা। গ্রিজম্যান, ডেম্বেলে, গিরুড, এমবাপেরা ডেনমার্ক গোলের মুখ খুলতে ব্যর্থ।

ফ্রান্স চায়নি এই ম্যাচে কোনওভাবে হেরে গ্রুপ রানার্স হয়ে বিশ্বকাপের পরবর্তী স্তরে যেতে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াই তাদের লক্ষ্য ছিল। তা-ই হয়েছে। ১৯৯৮ সালেও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। সেবারও ফ্রান্স ও ডেনমার্ক মুখোমুখি হয়েছিল গ্রুপের শেষ খেলায়। সেবার ডেনমার্ক ফ্রান্সের কাছে হেরেও নক আউটে পর্বে পৌঁছেছিল। এবার ড্র করে এক পয়েন্ট নিয়ে রাশিয়া বিশ্বকাপের সি গ্রুপ থেকে কোয়ালিফাই করল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+