গ্রুপের শক্তিশালী দুই টিম নামছে টিকে থাকার লড়াইয়ে, কলম্বিয়া-পোলান্ড ম্যাচে কে এগিয়ে

চার বছর আগে কোয়ার্টার ফাইনালে উঠেছিল কলম্বিয়া। এবারও তেমন আশা নিয়েই রাশিয়ায় পা রেখেছিল পেকেরম্যানের টিম।

চার বছর আগে কোয়ার্টার ফাইনালে উঠেছিল কলম্বিয়া। এবারও তেমন আশা নিয়েই রাশিয়ায় পা রেখেছিল পেকেরম্যানের টিম। কিন্তু প্রথম ম্যাচেই জাপানের কাছে হেরে গ্রুপ সেরা টিমকেই নামতে হচ্ছে মাস্ট উইন ম্যাচে। হারলেই বিদায়, ড্র করলে ক্ষীণ আশা। এই অবস্থায় লিউয়েনডস্কির পোলান্ডের মুখোমুখ হচ্ছে কলম্বিয়া।

গ্রুপের শক্তিশালী দুই টিম নামছে টিকে থাকার লড়াইয়ে

একইভাবে পোলান্ডও সেনেগালের কাছে হেরে খা্দের কিনারায় দাঁড়িয়ে আছে। দুই ফেভারিট টিমই প্রথম ম্যাচে অপেক্ষাকৃত ছোট দলের কাছে হেরে বিপাকে পড়ে গিয়েছে। এই অবস্থায় পোলান্ড তাকিয়ে রয়েছে রবার্ট লিউয়েনডস্কির দিকে। আর কলম্বিয়া তাকিয়ে রয়েছে গতবারের গোল্টেন বুটজয়ী জেমস রডরিগেজের ফেরার অপেক্ষায় প্রহর গুণছে।

এই অবস্থায় দুই কোচই শান দিচ্ছেন তাঁদের প্রধান অস্ত্রকে। নিজেদের মতো করেই স্ট্র্যাটেজি তৈরি করেছেন। পোলান্ড এই ম্যাচে খেলাতে পারেন জেসনি, পিসজেক, গ্লিক, প্যাজডান, রাইবাস, ক্রাইচোওয়াইক, জিয়েলিনস্কি, ব্লাসজাইকোউস্কিস, মিলিক, গ্রোসিকি ও লিউয়েনডস্কিকে।

অন্যদিকে কলম্বিয়া খেলাতে পারে অসপিনা, এরিয়াস, স্যানচেজ, মুরিলো, মোজিকা, ব্যারিওস, লারমা, কাউডারডো, রডরিগেজ, ইডকুইয়ারডো, ফালকাও। উল্লেখ্য কলম্বিয়া তাদের প্রথম ম্যাচে পায়নি প্রধান অস্ত্র হামেস রডরিগেজকে।

উল্লেখ্য, বিশ্বকাপে কলম্বিয়া কোনও ইউরোপিয়ান প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে শেষ ন'টি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে। ১৯৯৪ সালে সুইজারল্যান্ড ও ২০১৪ সালে গ্রিসের বিরুদ্ধে জিতেছিল কলম্বিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+