আতঙ্ক সেই ৪-৪ ড্র! এবার বিগত দুই বিশ্বচ্যাম্পিয়নের দশা হবে না তো জার্মানির

প্রথম ম্যাচেই হারের ধাক্কায় ব্যাকফুটে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। এবার সামনে সুইডেন। এই গ্রুপের গুরুত্বপূর্ণ লড়াইয়ে সুইডেনকে হারাতে না পারলে বিরাট সমস্যায় পড়ে যাবে মুলাররা।

প্রথম ম্যাচেই হারের ধাক্কায় ব্যাকফুটে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। এবার সামনে সুইডেন। এই গ্রুপের গুরুত্বপূর্ণ লড়াইয়ে সুইডেনকে হারাতে না পারলে বিরাট সমস্যায় পড়ে যাবে মুলাররা। মেক্সিকো জার্মানিকে হারিয়ে এই গ্রুপে সবথেকে সুবিধাজনক জায়গায়। তারা যেমন দক্ষিণ কোরিয়াকে হারালেই নক আউটে পর্বে পৌঁছে যাবে।

এবার বিগত দুই বিশ্বচ্যাম্পিয়নের দশা হবে না তো জার্মানির

শনিবার সোচির ফিস্ট অলিম্পিক স্টেডিয়ামে জার্মানি কঠিন ম্যাচ খেলতে নামছে সুইডেনের বিরুদ্ধে। সুই়ডেন পেনাল্টি গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে। ফলে সুইডেন জিতে অনেক সুবিধাজনক জায়গায়। অনেক ফ্রি ভাবে খেলতে পারবে তারা। তার উপর বিগত দুটি ম্যাচে জার্মানির বিরুদ্ধে সুইডেনের লড়াইও জার্মানিকে পিছিয়ে রাখবে। তার প্রভাব পড়তে পারে এই ম্যাচে।

মেক্সিকো যদি পরাজয় এড়াতে পারে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। অর্থাৎ ড্র করে বা জিতে যায় তখন আরও চাপে পড়ে যাবে জার্মানি। জেতা ছাড়া আর কোনও পথই খোলা থাকবে না। যদিও ড্র করলে একটা সম্ভাবনা থাকতে পারে, তখন অনেক অঙ্ক কষতে হবে। আর এক্ষেত্রে একটা কথা প্রযোজ্য যে, জার্মানির আগে শেষ দুই বিশ্ব চ্যাম্পিয়ন প্রথম রাউন্ডে হেরে বিদায় নিয়েছে।

জার্মানি ও সুইডেন মোট ৩৬ বার মুখোমুখি হয়েছে। জার্মানি জিতেছে ১৫ বার, সুইডেন জিতেছে ১৩ বার। ২০১৩ সালে জার্মানি শেষ সম্মুখ সমরে জয়লাভ করেছিল ৫-৩ গোলে। আর ২০১২ সালে ড্র হয়েছিল ৪-৪ গোলে। জার্মানি এই ম্যাচে ৪-০ গোলে এগিয়ে ছিল। তারপর শেষ আধ ঘণ্টায় ৪-৪ ড্র হয়।

এদিনের এই ম্যাচে একাধিক পরিবর্তন করতে পারে জার্মান কোচ জোয়াকিম লো। মেসুট ওজিলের পরিবর্তে খেলতে পারেন মার্কো রিউস। সামি খেদিরার জায়গায় খেলতে পারেন ইলকে গুন্দোগান। অন্যদিকে ভিক্টর লিন্ডেলফকে প্রথম ম্যাচে পায়নি সুইডেন, তিনি জার্মানি ম্যাচে ফিরছেন পোন্টাস জনসনের জায়গায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+