রোনাল্ডো-মেসির পর বিশ্বকাপে নামছেন নেইমার, এক নজরে ব্রাজিল-সুইজারল্যান্ডের পরিসংখ্যান

রোনাল্ডো হিট করলেও, মেসি সুপার ফ্লপ। এবার নামঠছেন নেইমার। ৮০ শতাংশ ফিট নেইমার কী করেন, সেদিকে তাকিয়ে রয়েছে ফুটবল বিশ্ব। রবিবার রাত সাড়ে ১১টায় ম্যাচ।

রোনাল্ডো হিট করলেও, মেসি সুপার ফ্লপ। এবার নামছেন নেইমার। ৮০ শতাংশ ফিট নেইমার কী করেন, সেদিকে তাকিয়ে রয়েছে ফুটবল বিশ্ব। রবিবার রাত সাড়ে ১১টায় ম্যাচ। সেই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছেন কলকাতার ফুটবলপ্রেমীরাও। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে সাম্বার ছন্দ ফিরে পান কি না নেইমার-তিতেরা, তা নিয়েই চলছে কাটাছেঁড়া।

ম্যাচের আগে একনজরে ব্রাজিল-সুইজারল্যান্ডের পরিসংখ্যান

ব্রাজিল ও সুইজারল্যান্ড একে অপরের বিরুদ্ধে কেমন পারফরম্যান্স মেলে ধরেছে, পরিসংখ্যানের দিকে একবার ফিরে তাকানো যাক। গ্রুপ ই-র এই ম্যাচে মুখোমুখি হওয়ার আগে দু'দলের পারফরম্যান্সের দিকে চোখ রাখলেই বোঝা যাবে কতটা ফারাক। পারফরম্যান্সের নিরিখে এবং বিশ্ব ক্রমতালিকায় ব্রাজিল এগিয়ে থাকলেও, রবিবার রাশিয়ার বিশ্বকাপ ময়দানে সুইজারল্যান্ড ছেড়ে কথা বলবে না।

এর আগে ব্রাজিল বিশ্বকাপে ১০৪টি ম্যাচ খেলেছে, জয়ী হয়েছে ৭০টি ম্যাচে, ১৭টি হেরেছে, ড্র করেছে ১৭টিতে। গোল করেছে ২২১টি। বিপক্ষে গোল হয়েছে ১০২টি। আর সুইজারল্যান্ড ৩৩টি ম্যাচ খেলে জয় পেয়েছে ১১টিতে। ১৬টি হেরেছে, ড্র ৬টিতে। গোল করেছে ৪৫টি। বিপক্ষে গোল হয়েছে ৫৯টি।

বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বে ১৮টি ম্যাচের ১২টিতে জয়, পাঁচটিতে জয় আর ১টিতে মাত্র হেরেছে ব্রাজিল। ৪১টি গোল করেছে ব্রাজিল। বিপক্ষে গোল হয়েছে ১১টি। সেখানে সুইজারল্যান্ড ১২টি ম্যাচের মধ্যে ১০টি জিতেছে, ১টি ড্র, হেরেছে ১টি ম্যাচে। পক্ষে ও বিপক্ষে গোল যথাক্রমে ২৪ ও ৭।

ব্রাজিল ও সুইজারল্যান্ড সাতবারের সাক্ষাতে ৩ বার জিতেছে ব্রাজিল ২ বার সুইজারল্যান্ড। দুটি ম্যাচ ড্র হয়েছে। ব্রাজিল গোল করেছে ১০টি, সুইজারল্যান্ড ৮টি। শেষ সাক্ষাতে জয়ী হয়েছিল সুইজারল্যান্ড। ২০১৩ সালেরর আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে ১-০ গোলে জয়ী হল ইউরোপের দেশটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+