সাবধানী আর্জেন্তিনার প্রথম একাদশে বড় চমক, ৩২ বছরের খরা কাটাতে মরিয়া মেসি-রা
গতবার তীরে এসেও তরী ডুবেছিল। এবার তাই সাবধানী আর্জেন্তিনা। শনিবার রাতে মেসিরা শুরু করছেন বিশ্বকাপ অভিযান।
গতবার তীরে এসেও তরী ডুবেছিল। এবার তাই সাবধানী আর্জেন্তিনা। শনিবার রাতে মেসিরা শুরু করছেন বিশ্বকাপ অভিযান। লাতিন আমেরিকার প্রতিবেশী দেশ ব্রাজিল থেকে কাপ নিয়ে যেতে না পারলেও এবার নীল-সাদা জার্সিধারীদের একমাত্র উদ্দেশ্য ৩২ বছরের খরা মেটানো। সেই লক্ষ্যে আর্জেন্তিনার প্রথম প্রতিপক্ষ দ্বীপরাষ্ট্র আইসল্যান্ড।

আর্জেন্তিনার দল তারকাখচিত। বিশ্বসেরা ফরোয়ার্ড লাইন। মেসির মতো বিশ্বসেরা ফুটবলার তাদের দলে। রয়েছেন আগুয়েরো, হিগুয়েন, দিবালা, অ্যাঞ্জেলো ডি মারিয়ার মতো ফুটবলার। তবু ৩২ বছর কাপ নেই বিশ্বসেরা টিমের হাতে। সেই অভিশাপ উন্মোচনের শপথ নিয়ে মেসি-আগুয়েরোরা নামছেন বিশ্বকাপ অভিযানে।
কাগজে-কলেম আর্জেন্তিনা এগিয়ে থাকলেও প্রথম ম্যাচে কোনওমতেই হালকাভাবে নিচ্ছে না আইনল্যান্ডকে। যথেষ্ট সমীহ করছেন তাঁদের রাশিয়া বিশ্বকাপের প্রথম প্রতিদ্বন্দ্বীকে। আইসল্যান্ডের ফুটবলারদের উচ্চতা আর্জেন্তিনার ফুটবলারদের থেকে অনেকটাই বেশি। সেটাও চিন্তার সাম্পাওলির কাছে।
অধিনায়ক মেসিও এবার সাবধানী। প্রথম থেকেই নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোতে চাইছেন আর্জেন্তিনার নয়নের মণি। গতবার বিশ্বকাপে একটুর জন্য ব্যর্থ হয়েছিলেন। ফাইনালে উঠেও মুহূর্তের ভুলে কাপ ছোঁয়া সম্ভব হয়নি। শেষমুহূর্তের গোলে কাপ হাতছাড়া হয়েছিল। তারপর কোপা আমেরিকার ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন মেসি। তবে বিশ্বজুড়ে তাঁর গুণমুগ্ধদের কাতর আহ্বানে ফের ফিরে এসেছেন জাতীয় ক্লাবের জার্সিতে।
এদিকে কোচের দায়িত্বে এসেছেন সাম্পাওলি। তিনি এবার মেসির পাশে ব্যবহার করতে চাইছেন দিবালাকে। জুভেন্তাসের স্ট্রাইকারকে তিনি মেসির পাশে ব্যবহার করে ফায়দা তুলতে চাইছেন। সেরকম হলে প্রথম ম্যাচে হিগুয়েনকে সরিয়ে প্রথম একাদশে ঢুকতে পারেন দিবালা। সেরকম হলে মেসি-আগুয়েরো-দিবালাকে শুরু করতে পারেন সাম্পাওলি।












Click it and Unblock the Notifications